
বেসরকারি শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা দ্য স্কলারস ফোরাম ঢাকা কর্তৃক আয়োজিত “বৃত্তি কার্যক্রম ২০২৫” -এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) সকাল ১০টায় রাজধানীর একটি অডিটোরিয়ামে জমকালো আয়োজনে এ প্রোগ্রামের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংস্থার পরিচালক হেলাল উদ্দিন রুবেল আনুষ্ঠানিকভাবে এ বৃত্তি কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় শিক্ষার্থীদের মাঝে সিলেবাস ও রেজিস্ট্রেশন ফরম বিতরণের মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়।
সংস্থার মূল প্রতিপাদ্য- “টু লীড দ্য ওয়ার্ল্ড, বি এ স্কলার”–এর আলোকে প্রতিবছরের মতো এবারও এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
উদ্বোধনী বক্তব্যে পরিচালক জানান, এ বছর সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের মেধা ও নেতৃত্ব বিকাশে আমরা নিয়মিতভাবে প্রশিক্ষণ ও সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাচ্ছি।”
অনুষ্ঠানে বৃত্তি ফরম বিতরণ ছাড়াও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাঝে পরীক্ষার প্রয়োজনীয় উপকরণ হস্তান্তর করা হয়।
নির্বাহী পরিচালক হাসিবুল ইসলাম সিফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সংস্থার সদস্য সচিব দেলোয়ার হোসেন, নির্বাহী সদস্য ওমর ফারুক ফাহিম, শফিকুল ইসলাম সাইফুল, আবু রায়হান এবং স্কলারস ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত স্কলারস ফোরাম ঢাকা রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। মেধাভিত্তিক বাছাই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এ সংস্থার একটি উল্লেখযোগ্য ও জনপ্রিয় কার্যক্রম, যার আওতায় ১৯৯৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত হাজারো শিক্ষার্থী উপকৃত হয়েছে।
বিএইচ
- ১আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
- ২সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড
- ৩চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৪তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ
- ৫বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ৬ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- ৭চাঁদপুরের সাবেক ডিসি মাজেদুর রহমানের বাধ্যতামূলক অবসর
- ৮রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি
- ৯শ্রীপুরের মাদক সম্রাট জাহাঙ্গীর আলম গ্রেফতার
- ১০ভরিতে ২২১৬ টাকা কমিয়ে সোনার নতুন দাম কার্যকর
- ১চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ২ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৩চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৭রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের বৈঠক
- ১০কাঠমান্ডুতে বাংলাদেশি নানা জাতের আমের উৎসব প্রদর্শনী





পাঠকের মতামত