জলবায়ু পরিবর্তনের প্রভাবে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা দিন দিন বাড়ছেই। এমন অবস্থায় ...

নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। মঙ্গলবার (২ জুলাই) সকাল থেকে বাড়িটি ঘিরে রাখে এটিইউয়ের সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করেন এটিইউ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার মাহফুজুল আলম রাসেল।
তিনি বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি চারতলা বাড়ি ঘিরে রাখা হয়েছে। কিছু সময়ের মধ্যে অভিযান শুরু হবে।
অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান এটিইউয়ের এই কর্মকর্তা।
এম পি

পাঠকের মতামত