প্রকাশিত: ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ৮:৪৯ পিএম

পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) এ.কে.এম. ফজলুল হককে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) এ.কে.এম. ফজলুল হককে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ধারা ৪৩(১)(ক) অনুযায়ী ২০২৪ সনের ৩ মার্চ হতে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

তাঁর অনুকূলে ১৮ (আঠারো) মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্র্যান্টসহ ৪ মার্চ ২০২৪ হতে ৩ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত ০১ (এক) বছরের অবসর-উত্তর ছুটি (পি.আর.এল.) মঞ্জুর করা হলো। তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসর-উত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।

জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

পুলিশে বড় ধরনের রদবদল

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ...

গেজেট প্রকাশ পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে পরিবর্তন আনা হয়েছে। নতুন সংশোধনী অনুযায়ী, জেলা পুলিশ ও অধিকাংশ ইউনিটের সদস্যদের ...

শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান, ওবায়দুর রহমান ওএসডি

শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানকে তার পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করেছে সরকার। ...