প্রকাশিত: মার্চ ১, ২০২১ ২:২৩ পিএম , আপডেট: মার্চ ১, ২০২১ ২:৪৩ পিএম

দেশের অর্থনীতি যতটা শক্তিশালী হবে বিস্তৃত হবে তখন মানুষের মধ্যে বিমার গুরুত্ব বাড়বে। একইসঙ্গে বিমা সম্পর্কে গ্রাহকের আস্থা ফেরাতে আরও সচেতনতা বাড়াতে হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১ মার্চ ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিমা দিবস ২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। গণভবন থেকে এই অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হন।

তিনি বলেন, অর্থনীতি যত বেশি আমাদের শক্তিশালী হবে, বিস্তৃত হবে মানুষের মধ্যে বিমার ততই গুরুত্ব বৃদ্ধি পাবে। আমাদের দেশে বিমার সুফল সম্পর্কে মানুষের মাঝে সচেতনতার অভাব আছে। সচেতনতা বাড়াতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জাতির পিতা এই সচেতনতা তৈরি করতে কাজ করেছিলেন। আমি আশা করি আপনারা যারা বিমার সঙ্গে জড়িত তারা উদ্যোগ নিবেন মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করার।

প্রধানমন্ত্রী বলেন, এখন তো আধুনিক প্রযুক্তি এসে গেছে তাছাড়া ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল পদ্ধতি ব্যবহার করতে পারেন বিমা সেবা দেওয়ার জন্য, যেটা মানুষকে আরও সহজ করে দিবে। তবে আমাদের স্বাস্থ্য বিমাটা আরও ব্যাপকভাবে চালু করা একান্তভাবে প্রয়োজন বলে আমি মনে করি। আমার দেশের মানুষ সচেতন না, করোনাভাইরাসের পরে আমি মনে করি মানুষের মধ্যে সেই সচেতনতা সৃষ্টি হবে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইন্সুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন ও আর্থিক বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম।

শেয়ার

পাঠকের মতামত

সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

জাতীয় সংসদ ভবনের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করাকে সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী ...

প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) ...

গৃহায়ন প্রতিমন্ত্রী উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, উন্নয়ন কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি ...

বাংলাদেশকে কম দামে ইউরিয়া সার দিতে চায় রাশিয়া

বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদার এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে সহযোগিতা বাড়ানোর বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে রাশিয়া। ...