ডেস্ক নিউজ
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫ ৬:০৫ পিএম , আপডেট: আগস্ট ১৮, ২০২৫ ৯:৫০ পিএম

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান (সচিব) রেহানা পারভীন। তিনি দেশের ইতিহাসের প্রথম নারী শিক্ষা সচিব।

সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

রেহানা পারভীন এর আগে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান (সচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এর আগে, গত ২৩ জুলাই শিক্ষার্থীদের আপত্তির মুখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার করে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

গত ২১ জুলাই রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা হতাহত হন। পরের দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের কথা সোমবার দিনগত রাত ৩টার দিকে ফেসবুক স্ট্যাটাসে জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

পরের দিন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সিদ্দিক জোবায়ের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তারা সচিবালয়ের সামনে বিক্ষোভ করেন, একপর্যায়ে শিক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েন। শিক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে গাড়ি ভাঙচুর করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ করে শিক্ষার্থীদের বের করে দেন। এরপরই সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

পুলিশে বড় ধরনের রদবদল

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ...

গেজেট প্রকাশ পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে পরিবর্তন আনা হয়েছে। নতুন সংশোধনী অনুযায়ী, জেলা পুলিশ ও অধিকাংশ ইউনিটের সদস্যদের ...

শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান, ওবায়দুর রহমান ওএসডি

শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানকে তার পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করেছে সরকার। ...