প্রকাশিত: এপ্রিল ৭, ২০২১ ৫:১০ পিএম

১৯ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের সব প্রাপ্তবয়স্ক নাগরিকই করোনা ভ্যাকসিনের টিকা পাবেন। প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘোষণা দিয়েছেন।

১৮ বছরের বেশি বয়সী সবাইকে দ্রুততম সময়ে টিকা নেয়ার আহবান জানিয়েছেন তিনি।

এর আগে, ১ মে’র মধ্যে সব প্রাপ্তবয়স্ক নাগরিককে টিকা কর্মসূচির আওতায় আনার লক্ষ্য ছিলো বাইডেন প্রশাসনের। তবে সে সময়সীমা দুই সপ্তাহ এগিয়ে এনেছেন প্রেসিডেন্ট। বিভিন্ন রাজ্যে এরইমধ্যে ১৮ বছর বয়সীরা টিকা দেয়ার সুযোগ পাচ্ছেন। এমনকি নিউইয়র্কে মঙ্গলবার থেকে ১৬ বছর বয়সীরাও টিকার আওতায় এসেছেন।

মঙ্গলবার ভার্জিনিয়ায় টিকাদান কেন্দ্র পরিদর্শনে গিয়ে বাইডেন জানান, ১৯ এপ্রিলের মধ্যে সারা দেশেই প্রাপ্তবয়স্কদের জন্য টিকা নিশ্চিত হবে। টিকাদানের গতি বাড়লেও, স্বাস্থ্যবিধি মানতে ঢিলেমি না করার অনুরোধ জানিয়েছেন প্রেসিডেন্ট।

শেয়ার

পাঠকের মতামত

জয়সওয়াল চীনের সঙ্গে বাংলাদেশের আলোচনা-প্রস্তাব পর্যবেক্ষণ করছে ভারত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর রণধীর জয়সওয়াল বলেছেন, চীন থেকে জে-১০সিই বহুমুখী যুদ্ধবিমান কেনার সম্ভাব্য ...

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্কের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জোরপূর্বক শ্রম (ফোর্সড লেবার) ইস্যুতে ৬০টি দেশের পণ্যের ওপর অতিরিক্ত ...

পাকিস্তানে সামরিক কর্মীদের বহনকারী ট্রেনে বিস্ফোরণ, নিহত ২৪

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমের বেলুচিস্তান প্রদেশে স্থানীয় রোববার সামরিক কর্মীদের বহনকারী একটি ট্রেন লক্ষ্য করে চালানো বিস্ফোরণে ...