
রাজনীতি করলে বাধা দেওয়া হবে না। তবে সহিংসতা করলে ছেঁকে ছেঁকে ধরা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার আখাউড়া-লাকসাম ডাবল লাইন নির্মাণ প্রকল্পের ৭২ কিলোমিটার ডুয়েল গেজ রেলপথের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন।
শেখ হাসিনা বলেন, এদের হাত থেকে দেশবাসী রক্ষা পাক, সেটাই আমরা চাই। আমরা তাদের রাজনীতিতে বাধা দিচ্ছি না। তবে রেল ও মানুষের কোনো ক্ষতি করলে, তারা কিন্তু ছাড়া পাবে না। সব জায়গায় আমাদের সিসি ক্যামেরা থাকবে। একেবারে বেছে-বেছে, ছেঁকে-ছেঁকে ধরে তাদের শাস্তি দেওয়া হবে।
তিনি বলেন, জনগণ নৌকায় ভোট দিয়ে সুযোগ দিয়েছিল বলেই দেশের উন্নয়ন করতে পারছি। জনগণকে বলব, সন্ত্রাসী বিএনপি-জামায়াতের হাত থেকে নিজেদের রক্ষা করুন। এরা সৃষ্টি নয়, ধ্বংস করতে পারে। লুটপাট করতে পারে, কিন্তু মানুষকে কিছু দিতে পারে না।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ভোট পায়নি বলে দেশের মানুষকে নির্বাচনের আগে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছিল। দলটি সন্ত্রাস ছাড়া আর কিছু বোঝে না।
আওয়ামী লীগ ২০১৪ এর নির্বাচনে সরকারে আসার পর রেলের ব্যাপক উন্নয়নে হাত দিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে রেলপথের সুদিন ফিরিয়ে এনেছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের যতটুকু উন্নয়ন করে, বিএনপি ক্ষমতায় ফিরে সেগুলো নষ্ট করে।
অনুষ্ঠানে আখাউড়া-লাকসাম ডাবল লাইন নির্মাণ প্রকল্পের কথা তুলে ধরে তিনি বলেন, এই প্রকল্প উদ্বোধনের ফলে রেলপথে ঢাকা থেকে চট্টগ্রাম যাতায়াত আরও সুবিধাজনক হবে।
বিপি/এএস
- ১রাকসু ভবনে পুলিশ রেইড দিলে অস্ত্রের কারখানা পাওয়া যাবে: ছাত্রদল নেতা হিমেল
- ২লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস
- ৩পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ
- ৪কুড়িগ্রামে ১৭৪টি রিং জাল ও ৫২ পিস কারেন্ট জাল জব্দ
- ৫সৌদি-যুক্তরাষ্ট্রের হামলায় ইরাকে নিহত বেড়ে ২০
- ৬সূচক কমলেও বেড়েছে লেনদেন
- ৭ইসি স্বাধীনভাবে কাজ করতে পারছে না: গোলাম পরওয়ার
- ৮মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৯চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ১০বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে: মৎস্য প্রতিমন্ত্রী
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৩ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৪জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে ইউসিবি ইনভেস্টমেন্টের চুক্তি
- ৭দর বৃদ্ধির শীর্ষে আর্গন ডেনিমস
- ৮পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ৯বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর আরও বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
- ১০উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে





পাঠকের মতামত