প্রকাশিত: জানুয়ারী ২৪, ২০২৪ ১২:০৮ পিএম

ইউক্রেনের বিভিন্ন বড় বড় শহরের দুই শতাধিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় ইউক্রেনজুড়ে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩০ জনের বেশি।

বুধবার (২৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল-জাজিরা।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া বিভিন্ন ধরনের প্রায় ৪০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। দুই শতাধিক এলাকায় হামলা হয়েছে। এদের মধ্যে ১৩৯টি ঘরবাড়ি রয়েছে। অনেক মানুষ মারা গেছেন। তারা সাধারণ মানুষ।

রাশিয়ার এসব হামলার কঠোর জবাব দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি বলেন, রাশিয়ার যুদ্ধ নিশ্চিতভাবে তাদের দেশে নিয়ে যাওয়া হবে। এটা যেখান থেকে এসেছে সেখানে ফিরিয়ে দেওয়া হবে। সেখানেই এটা দমন করা হবে।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে তিন দফা হামলা হয়েছে। রাজধানী কিয়েভ ও মধ্য ইউক্রেনে হামলা হয়েছে। এ ছাড়া দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরে অনবরত গোলাবর্ষণ করছে রাশিয়া।

ওলেক্সান্দ্রা তেরেখোভিচ নামে এক নারী জানান, প্রথম বিস্ফোরণের শব্দ শুনে দৌড়ে বাড়ির করিডোরে যাই। এরপর দ্বিতীয় বিস্ফোরণটি হয় আমাদের পাশের ভবনে। এর জেরে আমাদের ঘরের দরজা ও জানালা ভেঙে যায়।

তিনি বলেন, আমাদের চোখে আর জল নেই। আমাদের দেশে দুই বছর ধরে এসব হচ্ছে। আমরা আতঙ্ক নিয়ে বসবাস করছি।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

জয়সওয়াল চীনের সঙ্গে বাংলাদেশের আলোচনা-প্রস্তাব পর্যবেক্ষণ করছে ভারত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর রণধীর জয়সওয়াল বলেছেন, চীন থেকে জে-১০সিই বহুমুখী যুদ্ধবিমান কেনার সম্ভাব্য ...

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্কের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জোরপূর্বক শ্রম (ফোর্সড লেবার) ইস্যুতে ৬০টি দেশের পণ্যের ওপর অতিরিক্ত ...

পাকিস্তানে সামরিক কর্মীদের বহনকারী ট্রেনে বিস্ফোরণ, নিহত ২৪

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমের বেলুচিস্তান প্রদেশে স্থানীয় রোববার সামরিক কর্মীদের বহনকারী একটি ট্রেন লক্ষ্য করে চালানো বিস্ফোরণে ...