
২০ বছর আগে ঢাকার সাভারে এক ট্রলার চালককে হত্যার দায়ে দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. আ. মান্নান এবং মো. চান মিয়া ওরফে মারুফ।
রোববার (৩ মে) ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৭ম আদালতের বিচারক মো. আবদুল্লাহ আল মাসুদ এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায় ঘোষণার সময় আসামি চান মিয়া পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন আদালত।
মামলার নথিপত্র অনুযায়ী, গত ২০০৫ সালের ২৬ জুলাই বিকেলে সাভারের আমিনবাজার এলাকার ট্রলার চালক মর্তুজা আলী ডিজেল কেনার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে ৩০ জুলাই শ্যামলাসি হাওরের কচুরিপানার মধ্য থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের চাচা মো. ইব্রাহিম বাদী হয়ে সাভার থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০০৬ সালের ২৮ মে তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মো. আব্দুস সাত্তার আদালতে চার্জশিট দাখিল করেন। তদন্তে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় আসামি মান্নান ও চান মিয়া নিহতের ট্রলারটি ভাড়া করে দক্ষিণ দিকে নিয়ে যায়। পথিমধ্যে তারা তাকে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে পানিতে ফেলে দেয়। পরে পুলিশ আসামিদের গ্রেপ্তার করলে তাদের কাছ থেকে নিহতের ট্রলারটি উদ্ধার করা হয়।
পরে আদালত পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে ২০০৭ সালের ২৮ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন গঠন করে বিচার শুরুর আদেশ দেন। আসামি মান্নান আত্মপক্ষ সমর্থন করে নিজেকে নির্দোষ দাবি করেন। বিচার চলাকালে আদালত মোট ৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন।
বিএইচ
- ১ভরিতে ২২১৬ টাকা কমিয়ে সোনার নতুন দাম কার্যকর
- ২সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৩দেশের ৯ অঞ্চলের নদীবন্দরে আবহাওয়া অফিসের সতর্ক সংকেত
- ৪একরামুল হত্যাকাণ্ডে সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ
- ৫ন্যাশনাল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬লিন্ডে বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮বাটা সু’র দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯মেঘনা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০এশিয়া ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ২ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৩মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৪ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৫২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৬লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৭রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৮নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৯শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ১০জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ





পাঠকের মতামত