
আবারো বাড়ানো হয়েছে হজ নিবন্ধনের সময়সীমা। ফলে হজ গমনেচ্ছুরা আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রাক নিবন্ধনের সুযোগ পাবেন।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) হজ এজেন্সিজ অ্যাসোসিয়শেন অব বাংলাদেশ (হাব) এ ঘোষণা দেয়। এর আগে কয়েক দফা সময় বাড়িয়ে সবশেষ ১ ফেব্রুয়ারি পর্যন্ত হজ নিবন্ধনের সময় ছিল।
জানা যায়, বাড়তি এই সময়ের মধ্যে দুই লাখ পাঁচ হাজার টাকা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে হবে। প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধনও করা যাবে। তবে প্রাথমিক নিবন্ধন করা হলে ২৯ ফেব্রুয়ারির মধ্যে বাকি টাকা পরিশোধ করেও চূড়ান্ত নিবন্ধন করা যাবে। অন্যথায় হজে যাওয়া যাবে না। প্রদত্ত অর্থও ফেরত দেয়া হবে না।
চলতি বছর বাংলাদেশের জন্য নির্ধারিত কোটা রয়েছে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। চলতি বছরের হজে যেতে সরকারি-বেসরকারি হজযাত্রীদের নিবন্ধন শুরু হয় গত বছরের ১৫ নভেম্বর।
সরকারিভাবে এ বছর হজে যেতে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা খরচ ধরা হয়েছে। বিশেষ হজ প্যাকেজে খরচ হবে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সিগুলোর মাধ্যমে সাধারণ প্যাকেজে হজ পালনে সর্বনিম্ন খরচ হবে ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা। বিশেষ প্যাকেজে ৬ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা। সরকারি মাধ্যমের কোটায় ১০ হাজার ১৯৮ জন ও বেসরকারি এজেন্সির কোটায় এক লাখ ১৭ হাজার জন হজ পালন করতে পারবেন বলে জানায় ধর্ম মন্ত্রণালয়।
চাঁদ দেখা সাপেক্ষে এ বছর (১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ) ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এবছরও বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। নিবন্ধন হলে।
এএ
- ১সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ২ইবিতে জুলাইয়ের সম্মুখসারীর নেতাদের আগমন
- ৩দর পতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- ৪দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স
- ৫মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ
- ৬চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৭লেনদেনের শীর্ষে সামিট এল্যায়েন্স
- ৮সূচকের পতনে আজও কমেছে লেনদেন
- ৯বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ১০জনতা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ১চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ২সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৬‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৭হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৮ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ৯তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ১০সশস্ত্র বাহিনীকে দলীয় ‘হাতিয়ার’ হতে দেওয়া হবে না: প্রতিরক্ষা উপদেষ্টা





পাঠকের মতামত