প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২০ ৬:১৭ পিএম

পাবলিক বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের শিক্ষক-কর্মচারীদের জন্য ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহ নির্মাণ ঋণ  কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে  অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, অন্যতম বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক লিমিটেড এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় , পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ত্রিপক্ষীয় সমঝতা স্মারক স্বাক্ষরিত হয়।

রোববার (২০ ডিসেম্বর) অর্থ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সমঝোতা স্মারকের তথ্যটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও  মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব   মো. এখলাসুর রহমান, রুয়েটের রেজিস্টার ড. মো. সেলিম হোসেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ত্রি-পক্ষীয় সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অর্থ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সমঝোতা স্মারক অনুষ্ঠানে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব  বিশ্বজিৎ ভট্টাচার্য্য খোকন এনডিসি, উপসচিব  মোছা. নাজনীন সুলতানা, রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক মো. শওকত আলী খানসহ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার

পাঠকের মতামত

একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি কার্যক্রমের শূন্য আসনে প্রকাশিত গণবিজ্ঞপ্তির আওতায় ...

ডিবেটিং এডুকেশন সোসাইটির নতুন সভাপতি হেলাল উদ্দিন, সম্পাদক মহিউদ্দিন

দেশব্যাপী বিতর্কচর্চা, নেতৃত্বের বিকাশ এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করা সংগঠন ডিবেটিং এডুকেশন সোসাইটি ইন ...

বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ...

পাবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে প্রশাসনের বাধা, প্রতিবাদে বিক্ষোভ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ইনকিলাব মঞ্চের কর্মসূচী পালন করতে দেয়নি প্রশাসন। এর প্রতিবাদে ...

জুলাই আন্দোলন ছিল দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ: জাহিদুল ইসলাম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা ছিল না। ...

শেখ হাসিনার লাশও বাংলাদেশের মাটি গ্রহণ করবে না: জবি প্রক্টর

ফ্যাসিস্ট শেখ হাসিনাকে উদ্দেশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, “বাংলাদেশ ...