ন্যাশনাল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ন্যাশনাল ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক ...

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি বিডি ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানিটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, নাম পরিবর্তনের জন্য কোম্পানিটি সংঘস্বারকের কিছু পরিবর্তন করবে। কোম্পানিটি বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী ইসলামিক শরীয়াহ ভিত্তিক সেবা চালু করতে চায়।
এ কারণে কোম্পানিটি আগামী ১৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে। ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২০ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

পাঠকের মতামত