
ভারতের কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। শনিবার (১২ মার্চ) ভোরে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নিইয়ে আসে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সেখানে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
জানা গেছে, ভোর সাড়ে ৪টায় ৫ নম্বর মির্জা গালিব স্ট্রিটের ওই হোটেলে আগুন লাগে। দোতলা থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে চারপাশে।
হোটেলটির এক কর্মী জা্নায়, প্রথমে রিসিপশনে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে অন্যান্য কক্ষে। এসময় কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। একে একে অন্তত ১০ থেকে ১২টি কক্ষ পুড়ে যায়। ওইসব কক্ষে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক ছিলেন। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। সেখান থেকে শামীমাতুল আরশ (৬০) নামের এক বৃদ্ধা ছাড়া সবাইকে সরিয়ে নেওয়া হয়। প্রথমে তাকে উদ্ধার করা সম্ভব হয় না। পরে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। তিনি বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে।
এছাড়া দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। তার নাম মেহতাব আলম (৪২)। অন্যজনকে প্রাথমিক চিকিৎসার শেষে ছেড়ে দেওয়া হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
- ১ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ২হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৩সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৪১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৫দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ৬জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ৭বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ৮জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৯বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ১০সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৯বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ১০ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত