প্রকাশিত: মার্চ ২৪, ২০২২ ৫:০১ পিএম

বাংলাদেশ স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে কুমারখালীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহ:স্পতিবার (২৪ মার্চ) সকালে কুমারখালী উপজেলা প্রশাসনের আয়োজনে আবুল হোসেন তরুন অডিটোরিয়াম মাঠ সংলগ্ন মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ আলীর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান ।

এ সময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ’মি ) শাহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা , থানার উপ-পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম, সাদকী ইউনিয়নের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশীদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুর ইসলাম , উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা এলজিডি নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলা শিল্পকরা একাডেমী ও কুমারখালী সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার

পাঠকের মতামত

বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা

বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্ববর্তী তামিম মেডিকেল ফার্মেসিকে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন এক্সিকিউটিভ ...

কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

কুড়িগ্রামে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫২ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ...

নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় ২০০টি পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ ...