প্রকাশিত: মার্চ ৩০, ২০২২ ১০:৫৯ এএম

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আশরাফুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।

বুধবার (৩০ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে মেহেরপুর সদর উপজেলা পুরাতন দরবেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম পুরাতন দরবেশপুর গ্রামের আজিম উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আশরাফুল ঘুম থেকে উঠে রাস্তায় ব্রাশ করতে বের হলে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা সিমেন্টবোঝাই ট্রাক(ঢাকা মেট্রো-উ-১১-২১৬৭) এসে ধাক্কা দেয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মেহেরপুর সদর থানার ওসি শাহা-দারা-খান পিপিএম জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

শেয়ার

পাঠকের মতামত

মিরপুরে কপোতাক্ষ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের মিরপুর বিজিবি কুষ্টিয়া সেক্টর রেলওয়ে লেভেল ক্রসিংয়ের অদূরে ট্রেনের নিচে কাটা পড়ে ...

আদালত অবমাননা ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন আদালতের নির্দেশ বাস্তবায়ন না করায় তার বিরুদ্ধে ...