জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬ ২:০৬ পিএম
ফাইল ছবি

কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের মিরপুর বিজিবি কুষ্টিয়া সেক্টর রেলওয়ে লেভেল ক্রসিংয়ের অদূরে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (প্রায় ৫০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে রাজশাহীগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস মিরপুর বিজিবি কুষ্টিয়া সেক্টর রেলওয়ে লেভেল ক্রসিংয়ের দক্ষিণ পাশে আপ লাইনে পৌঁছালে অজ্ঞাত ওই নারী ট্রেনের সামনে চলে যান। এতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে মিরপুর থানা পুলিশ ও সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে। পরিচয় শনাক্তের পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

স্থানীয়রা জানান, ট্রেন চলাচলের সময় রেললাইন পারাপারে অসতর্কতা এবং আত্মহত্যার প্রবণতা রোধে জনসচেতনতা বৃদ্ধি ও রেললাইনের ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি জোরদার করা প্রয়োজন।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

খুলনাঞ্চলের ১৬ সড়ক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রস্তাব

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক মহাসড়ক খুলনা অঞ্চলের যোগাযোগ অবকাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনতে ১৬টি গুরুত্বপূর্ণ ...

মোড়লগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ...