
প্রেমিকের সাথে সময় কাটানো বিশেষ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ও পরিবারে কাছে ছড়িয়ে যাওয়ায় লোকলজ্জা ও ক্ষোভে-অপমানে আত্মহত্যা করেছেন প্রেমিকা জান্নাতুল ফেরদৌস বর্ষা (১৯) নামে এক কলেজছাত্রী।
এ ঘটনার পর প্রেমিক তাশরিফ পলাতক রয়েছেন। ঘটনাটি ঘটেছে নড়াইলের লোহাগড়া উপজেলার মাইগ্রামে। শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে বাড়িতে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।
জন্নাতুল লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের মাইগ্রামের বাচ্চু মিয়ার মেয়ে এবং খুলনা বয়রা সরকারি মহিলা কলেজ থেকে এ বছর জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করেছে।
জানা যায় , লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউপির পাঁচুড়িয়া গ্রামের শহিদুল থান্দারের ছেলে তাশরিফের সঙ্গে বর্ষার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাশরিফ নড়াইল ভিক্টোরিয়া কলেজের ছাত্র ও সম্পর্কে জান্নাতুলের খালাতো ভাই। তাদের প্রেমের সম্পর্ক একসময় আপত্তিকর পর্যায়ে পৌঁছায়। তাশরিফ গোপনে তার অন্তরঙ্গ মুহূর্তের ছবি মোবাইলে ধারণ করে রাখে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময় অনৈতিক মেলামেশার প্রস্তাব দেন তাশরিফ। প্রস্তাবে বর্ষা রাজি না হওয়ায় তাশরিফের কাছে থাকা আপত্তিকর ছবি বর্ষা এবং খুলনায় তার এক বান্ধবীর মোবাইলে পাঠান।
এরপর ওই ছবি নিহত জান্নাতুলের ভাই দাউদ শেখের মোবাইলে পাঠান বর্ষার বান্ধবী। ছবির বিষয়টি পরিবার ও আত্মীয় স্বজনদের মধ্যে জানাজানি হয়ে যায়। লোক-লজ্জার ভয়ে ও ক্ষোভে শুক্রবার বিকেলে বাড়ির নির্মাণাধীন ভবনের সিলিং ফ্যানের হুকের সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন বর্ষা।
খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ওইদিন রাতেই মরদেহ উদ্ধার করে এবং শনিবার (১৬ এপ্রিল) সকালে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বর্ষার পরিবার সূত্রে জানা যায়, এ ঘটনার পর বর্ষার মা তার মোবাইলে আপত্তিকর ছবি দেখতে পেয়ে মেয়েকে গালিগালাজ করেন। এদিকে প্রেমিক তাশরিফের মা বর্ষার বাড়িতে গিয়ে পরিবারের লোকজনকে বকাঝকা করে শাসিয়ে আসেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যা প্ররোচনার অভিযোগ মামালা দায়ের হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে বলেও জানান তিনি।
- ১বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ
- ২হবিগঞ্জ পৌর এলাকায় জেলা প্রশাসনের ১৪৪ ধারা জারি
- ৩বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ৪আজ ঢাকার বায়ু অস্বাস্থ্যকর
- ৫ইউনিলিভার কনজুমারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৭পিপলস লিজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮ফার্স্ট ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯রবি’র দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০এনসিসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৫স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৬জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৭দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৮পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ৯দর বৃদ্ধির শীর্ষে আর্গন ডেনিমস
- ১০বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর আরও বিনিয়োগ চান প্রধানমন্ত্রী





পাঠকের মতামত