
ফেনীর ইনজামাম বলে খ্যাত ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের সাবেক ক্রিকেটার কাউছার আলম তৈমুর (৫৫) স্ত্রীর দেওয়া গরম পানিতে ঝলসে মৃত্যু বরন করেছেন।
রোববার দুপুর ১২টায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। তৈমুর ফেনী শহরের শহীদ সেলিনা পারভিন সড়কের (নাজির রোডের) আবু তৈয়ব চৌধুরীর ছেলে। পারিবারিক কলহের জের ধরে ঘুমনÍ কাউছার আলম তৈমুরকে গরম পানি দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার রাতে তার স্ত্রী খাদিজা বিনতে শামস রূপার বিরুদ্ধে তৈমুরের ছোট ভাই তানজুর চৌধুরী বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা করেন।
তানজুর চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে ভাইয়ার সাথে পারিবারিক নানা বিষয় নিয়ে স্ত্রী খাদিজা বিনতে শামস রূপার সাথে কলহ চলছিল। গত সোমবার (১১ এপ্রিল) ভোর ৫ টার দিকে ভাবী ও ভাইয়ার সাথে ঝগড়া শুরু করেন। এর কিছুক্ষন পর ভাইয়ার শোর চিৎকার শুনে আমরা ছুটে গিয়ে দেখতে পাই গরম পানিতে তার শরীর ঝলসে দেয়া হয়েছে। সেখানে থেকে প্রথমে তাকে ফেনী জেনারেল হাসপাতালে পরে
চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে শেখ হাসিনা বার্ণ ইউনিটে নিয়ে যাওয়া হয়। তার শরীরের ৭০ শতাংশ ঝলসে যায়।
তৈমুরের পরিবারের অভিযোগ, মৃত্যুশয্যায় তৈমুর নিজের স্বাক্ষর করা জবানবন্দি রেখে গেছেন। সেখানে লেখা রয়েছে, আমি কাউছার আলম চৌধুরী সজ্ঞানে বলছি, আমার এই ঘটনার জন্য আমার বউ রূপা চৌধুরী জড়িত। সে আমাকে হত্যার উদ্দেশ্যে ঘুমন্ত অবস্থায় গায়ে গরম পানি ঢেলে দেয়। লিখার নিচে তৈমুরের স্বাক্ষর ও টিপসহি রয়েছে।
এদিকে আটকের পর তৈমুরকে গরম পানি ঝলসে দেবার ঘটনা অস্বীকার করেছেন স্ত্রী রূপা চৌধুরী। তার দাবি, তিনি এ ঘটনার সাথে জড়িত নন। তাকে ফাঁসাতে অন্য কেউ এ চক্রান্ত করেছে। তিনি বলেন, ওইদিন সেহরী খাবার পর আমি ঘুমিয়ে গিয়েছিলাম। তার গায়ে গরম পানি কি করে পড়েছে তা আমি জানি না।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন জানান, অভিযোগের প্রেক্ষিতে শনিবার রাতে রুপাকে গ্রেফতার করা হয়েছে।
তৈমুরের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ফেনীর ক্রীড়াঙ্গণে নেমে এসেছে শোকের ছায়া। তার শুভাকাঙ্ধসঢ়;ক্ষীরা তাঁর এ নির্মম মৃত্যু মেনে নিতে পারছেন না এবং তাঁর স্ত্রীর বিচার দাবি করেছেন।
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৯দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ১০খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার





পাঠকের মতামত