প্রকাশিত: এপ্রিল ২১, ২০২২ ৬:৫২ পিএম
নওগাঁ

মাগুরায় প্রাইমারি ট্রেনিং ইন্সটিটিউট, পিটিআই এর সুপার শাহিদা খাতুনের নানা আর্থিক দূর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে আজ মানববন্ধন করেছে অভিভাবক ও স্থানীয়রা।

আজ বৃহস্পতিবার দুপুরে শহরের ঢাকা রোড এলাকার পিটিআই এর সামনে মানববন্ধন থেকে তারা সুপার শাহিদা খাতুনের সিমাহীন অনিয়ম ও দূর্নীতির বিচার দাবী করেন ।

অভিযোগকারীরা জানান, শাহিদা খাতুন গত ২৭ বছর ধরে মাগুরা পিটিআই এ চাকরি করে আসছেন। সুপার হিসেবে পদোন্নতি পাওয়ার পর থেকে তিনি পিটিআই স্কুলে ভর্তি বাণিজ্য, স্কুল পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ , করোনার সময় বিনামূল্যের ওয়ার্কসীটের টাকা আত্মসাহ, স্কুলের উন্নয়নে গাফিলতি, ভুয়া ভাউচার দিয়ে অর্থ আত্মসাতসহ ব্যাপক অনিয়ম ও নানাবিধ দূর্নীতিতে জড়িয়ে পড়েছেন। অভিভাবকবৃন্দ দ্রুত শাহিদা খাতুনের অপসারণ ও দূর্নীতির বিচার দাবী করেন।

শেয়ার

পাঠকের মতামত

চায়না অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো ...

স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হলে কোনোভাবেই নতুন বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয় বলে ...