প্রকাশিত: জুন ২৯, ২০২০ ৮:১৮ পিএম

ক্রেস্ট সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শহীদ উল্লাহকে অবিলম্বে গ্রেফতা‌র এবং আত্মসাৎ করা শেয়ার ও টাকা ফেরতের দা‌বি‌তে মানববন্ধন কর্মসূচি অব্যাহত রেখেছেন বিনিয়োগকারীরা।

সোমবারও (২৯ জুন) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ক্রেস্ট সিকিউরিটিজের প্রধান কার্যালয়ের সামনে পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা।  এ সময় মানবন্ধন কর্মসূচিতে ক্রেস্ট সিকিউরিটিজের বিনিয়োগকারীরাসহ অন্যান্য বিনিয়োগকারীরা উপস্থিত থেকে একাত্মতা ঘোষণা করেন।

এর আগে রোববার (২৮ জুন) থেকে ৭২ ঘণ্টার মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা।

মানবন্ধন কর্মসূচিতে ক্রেস্ট সিকিউরিটিজের বি‌নি‌য়োগকারী মোজাম্মেল হোসেন বলেন, সিকিউরিটিজের বিনিয়োগকারীরা নিশ্চিত হতে চায়, তাদের শেয়ারের নিশ্চয়তা আছে কি-না। এটা যতদিন জানতে না পারছি আমরা ততদিন উদ্বিগ্ন থাকবো। আর অবিলম্বে এর এমডি শহীদ উল্লাহকে গ্রেফতারের দাবি জানাচ্ছি।  কারণ আমরা শঙ্কিত যে, শহীদ উল্লাহ আমাদের অনেক বিনিয়োগকারীর শেয়ার বিক্রি করে দিয়েছে।

বিনিয়োগকারী মোহাম্মদ নিশাত বলেন, আমাদের ৭২ ঘণ্টার মানবন্ধন কর্মসূচির মধ্যে ২৪ ঘণ্টা অতিবাহিত হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অবিলম্বে আমাদের সমস্যা সমাধানের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ বিনিতভাবে কামনা করছি।  আর শহীদ উল্লাহর গ্রেফতারের দাবি জানাচ্ছি।

এদিকে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী আবদুর রাজ্জাক বলেন, গত ২৩ জুন থেকে ক্রেস্ট সিকিউরিটিজের মালিক পলাতক রয়েছেন। তিনি বিনিয়োগকারীদের শেয়ার ও টাকা আত্মসাৎ করে আত্মগোপন করেছেন। আমরা বিনিয়োগকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি।

শেয়ার

পাঠকের মতামত

জ্বালানি সহযোগিতা জোরদারে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করবে বাংলাদেশ-কাতার

কাতারের জ্বালানিমন্ত্রী সাদ বিন শেরিদা আল-কাবি এবং অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল-কুয়ারির সঙ্গে পৃথক বৈঠক ...

প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির নবনিযুক্ত জাতীয় স্থায়ী কমিটির চার সদস্য। মঙ্গলবার (১৮ ...

পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার

রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর পাশাপাশি দেশটির সঙ্গে সরাসরি যোগাযোগ অব্যাহত ...

প্রধানমন্ত্রীর ভারত সফর নি‌য়ে আপডেট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তা‌রেক রহমা‌নের ভারত সফর নি‌য়ে কো‌নো হালনাগাদ তথ‌্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। মঙ্গলবার (১৮ আগস্ট) ...

ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের নিয়োগ ও লেনদেনের তথ্য চেয়েছে বিএসইসি

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষ কর্মকর্তাদের নিয়োগ, আর্থিক লেনদেন, স্বার্থের সংঘাত ও নিয়ন্ত্রকীয় দায়িত্ব পালনের ...