প্রকাশিত: মে ১৫, ২০২২ ৫:৪৪ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যৌতুকের জন্য শিউলি আক্তার নামে এক গৃহবধুকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী রাজন মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আজ রোববার নির্যাতিতা গৃহবধু থানায় মামলা করেন। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে রোববার বিকেলে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঈশ্বরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চরশিহারি গ্রামের রিকশা চালক সাইদুল ইসলামের মেয়ে শিউলি আক্তার। গত ৮ মাস আগে নেত্রকোনা সদর উপজেলার ঝগড়াকান্দা গ্রামের মৃত লাল চান মিয়ার ছেলে রাজমিস্ত্রি শ্রমিক রাজন মিয়া ওরফে রফিকের (২০) সাথে বিবাহ হয় শিউলি আক্তারের। বিয়ের সময় ৪৫ হাজার টাকা যৌতুক দেওয়া হয় রাজন মিয়াকে। কিন্তু গত রমজানের আগে থেকে আবারো যৌতুক চেয়ে শিউলির উপর নির্যাতন শুরু করে। যৌতুক হিসেবে পুনরায় ২০ হাজার টাকাসহ ঘরের আসবাবপত্র চাইলে শিউলি তার পরিবারকে না জানিয়ে দিতে অস্বীকার করে। এর পর থেকে তার ওপর শুরু হয় দ্বিগুন নির্যাতন। গত শুক্রবার (১৩ মে) স্বামী রাজন, তার মা ও ভাই বৌ মিলে তাকে হাত-পা বেঁধে বেদড়ক মারধর করে। মারধর শেষে শরীরের আঘাতের স্থানে মরিচের গুঁড়া ঢেলে দেয়। জ্বালা জন্ত্রনায় চিৎকার শুরু করলে নামিয়ে দেয়া হয় পুকুরে। এই দৃশ্য নাটক সিনেমার মতো মোবাইল দিয়ে ক্যামেরা এ্যাকশন বলে ভিডিও ধারণ করে রাজনের পরিবার। পরে শুক্রবার রাতে শিউলিকে চরশিহারি গ্রামে তার বাবার বাড়ির সামনে রেখে পালানোর চেষ্টা করে স্বামী রাজন। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে শনিবার পুলিশের হাতে তুলে দেয়।

এ ঘটনায় নির্যাতিতা গৃহবধু শিউলি আক্তার বাদি হয়ে রোববার (১৫ মে) ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা করেছেন। নির্যাতিতা শিউলি আক্তার নির্যাতনকারীদের ফাঁসির দাবি করেছেন। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান জানান, এ বিষয়ে দু’জনকে আসামী করে নির্যাতিতা নারী বাদি হয়ে মামলা করেছেন। অভিযুক্ত স্বামীকে রোববার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের পেকুয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভবিষ্যতে স্লুইসগেটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পানি ...

চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

চাঁদপুরের শাহরাস্তিতে আলোচিত গৃহবধূ রিগান আক্তার মিম হত্যা মামলায় গ্রেপ্তার আসামি কাজী সুমাইয়া হোসেন মিনার ...

তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, যা সুন্দর জাতি গঠনে বড় ...

ডেপুটি স্পিকার শুধু রাজনৈতিক বিশ্বাসের কারণে অনেককে হয়রানি করা হয়েছে

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শুধু রাজনৈতিক বিশ্বাস বা চেতনার কারণে অনেককে ...

কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা

চাঁদপুর সদর উপজেলার কোটরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মোঃ সাইফুল খান এবং ...

নবীনগরে ২৫ উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের স্বাবলম্বিতা বৃদ্ধির লক্ষ্যে ২৫ জন উপকারভোগীর মধ্যে ৫০টি ছাগল ...