প্রকাশিত: মে ১৬, ২০২২ ১:৪৪ পিএম
বরগুনার পাথরঘাটা উপজেলায় চোখ, নাখ বিহীন দাঁতের মাড়িসহ এক অদ্ভুত শিশুর জন্ম হয়েছে।
রোববার দিনগত  রাত সাড়ে বারোটার দিকে পাথরঘাটা উপজেলার কাকচিড়া বাজারের একটি বে-সরকারি সার্জিকেয়ার ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ওই শিশুর জন্ম হয়। তবে নবজাতক শিশুসহ তার মা সুস্থ রয়েছেন বলে জানা গেছে।
ওই হাসপাতালের চিকিৎসক, মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সহকারী সার্জন ডা. রাকিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চোখ বিহীন দাঁতেরমাড়িসহ যে শিশুটি জন্মগ্রহণ করেছে। এটি Anencephaly নামে এক ধরনের রোগ।
চিকিৎসকের ভাষ্যমতে, জীন ও হরমোনের সমস্যার কারণে এ ধরনের রোগ হয়ে থাকে। তার চিকিৎসা জীবনে প্রথমবারেরমত এমন শিশুর দেখা মিলেছে বলে জানান তিনি। তবে উন্নত চিকিৎসা পেলে শিশুটি কিছুটা সুস্থ হতে পারে বলে তিনি মন্তব্য করেন।
হাসপতাল সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর কাকচিড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইদ্রিস আলীর স্ত্রী নাজনীন আক্তার কে নিয়ে সন্তান প্রসবের জন্য রবিবার বিকেলে ওই ক্লিনিকে ভর্তি হন। রাত সাড়ে বারোটার দিকে সিজারিয়ান অপারেশন হয়। এটা তাদের দ্বিতীয় সন্তান।
অদ্ভুত আকৃতি নিয়ে জন্ম নেওয়া শিশুটিকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন শিশুটির জেলে বাবা। তিনি বলেন, দ্বিতীয় সন্তানকে ঘিরে পরিবার জুড়ে আনন্দ-উদ্দীপনা অপেক্ষা করছিল। কিন্তু শিশুটি জন্মের পর তা অনেকটাই ম্লান হয়ে গেছে।
কারণ শিশুটির উন্নত চিকিৎসা করানোর মত আর্থিক অবস্থা তার নেই। কিভাবে ওই শিশুটির চিকিৎসা করাবেন তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ওই শিশুটির বাবা।
শেয়ার

পাঠকের মতামত

দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রামের আইয়ুব আলী খানের বাড়ি থেকে পঞ্চগ্রাম সম্মিলিত ...

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান ...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ

খুলনার কয়রা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ ...