প্রকাশিত: মে ১৭, ২০২২ ১২:২০ পিএম
লালমনিরহাটে একটি প্লাস্টিক ফ্যাক্টরীর মালামাল চুরি করেতে দেখে ফেলায় মজিবর রহমান (৬৫) নামের এক দারোয়ানকে পিটিয়ে গুরুত্বর আহত করেছে দুর্বৃত্তরা। বর্তমানে আহত দারোয়ান মজিবর রহমান লালমনিরহাট সদর হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (১৬ মে) সন্ধ্যার পর জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়িতে অবস্থিত বিসিক শিল্প নগরীর মেসার্স ভাই ভাই প্লাস্টিক ফ্যাক্টরী এন্ড ইন্ডাস্ট্রিতে এ ঘটনা ঘটে।
আহত দারোযান মজিবর রহমান আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের খাতাপাড়া মাজার এলাকার মৃত দেওয়ান আলীর ছেলে।
আহত দারোয়ান মজিবর রহমান হাসপাতালে সাংবাদিকদের জানান , আমি ফ্যাক্টরীর পাশেই একটি চায়ের দোকানে চা খেতে গিয়েছিলাম। পাঁচ মিনিটের মধ্যেই তিনি তার কর্মস্থল প্লাস্টিক ফ্যাক্টরীতে চলে আসেন। এসে দেখেন ফ্যাক্টরীর পাশের বাড়ির খায়রন নামের এক মহিলা তার স্বামী ঝেলটা, ছেলে আশরাফুল ও তার দুই মেয়েসহ ফ্যাক্টরীতে তৈরী প্লাস্টিকের বদনা ও সুতা নিয়ে যাচ্ছে। এ সময় সে চোর চোর বলে চিৎকার দিলে তারা সবাই এসে তাদের হাতে থাকা লাঠি ধারালো দেশিয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারতে থাকে। তাদের বেধড়ক পিটুনিতে সে মাটিতে লুটিয়ে পড়ে ।
দারোয়ান মজিবর রহমান আরও বলেন, এর আগেও খায়রন ও তার স্বামী ফ্যাক্টরীর অনেক মালামাল চুরি করে নিয়ে গিয়েছিল। এজন্য ফ্যাক্টরীর মালিক তার বেতন কর্তন করেছে। কিছুদিন আগেও তারা আবারও মালামাল চুরি করতে এসেছিল।  সেদিন তারা আমাকে দেখে ফেলায় তারা পালিয়ে যায় এবং আমাকে হুমকি দিয়ে বলে যায় সুযোগ পেলে তোকে ওপাড়ে পাঠিয়ে দিবো ব্যাটা। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
মেসার্স ভাই ভাই প্লাস্টিক ফ্যাক্টরী এন্ড ইন্ডাস্ট্রির মালিক মোঃ শহিদুল ইসলাম জানান, ঘটনা শোনার পর পরই তিনি তার ফ্যাক্টরীতে চলে আসেন এবং দেখেন তার ফ্যাক্টরীর অনেক মালামাল ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এসময় হঠাৎ করে  সেই মহিলা এসে তাকে বলে এ ব্যাপারে থানায় কোন অভিযোগ করলে তাকে ধর্ষণ মামলায় ফাঁসিয়ে দেয়ার হুমকি দেয় বলে তিনি জানান।
তিনি আরও জানান, যেহেতু বিসিক শিল্প নগরীর আরও অনেক বিভিন্ন শিল্প কল কারখানার মালিক আছেন তাই তিনি তাদের সাথে পরামর্শ করেই থানায় অভিযোগ দায়ের করবেন।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোক্তারুল ইসলাম জানান, এখন পর্যন্ত এ ধরনের কোন অভিযোগ থানায় আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া
শেয়ার

পাঠকের মতামত

দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রামের আইয়ুব আলী খানের বাড়ি থেকে পঞ্চগ্রাম সম্মিলিত ...

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান ...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ

খুলনার কয়রা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ ...