প্রকাশিত: মে ২২, ২০২২ ৭:১৭ পিএম

বরিশালের গৌরনদীতে সেনাবাহিনী পরিচয়ে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ করার অভিযোগে রাকিব বেপারী নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। প্রতারক রাকিব বেপারী গৌরনদী উপজেলার টরকীর চর গ্ৰামের মৃত করিম বেপারীর ছেলে।

রোববার (২২ মে) দুপুর ২ টায় বরিশাল জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেইন।

তিনি বলেন, মাদারিপুর জেলার কালকিনি থানার চরফাতেবাহাদুরপর গ্ৰামের আবুল কালামের ছেলে মাহমুদ হোসাইনের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতারক রাকিব বেপারীকে গ্ৰেফতার করে গৌরনদী থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ভুয়া নিয়োগপত্র, বিভিন্ন ব্যক্তির থেকে টাকা নেওয়া দৃশ্যর ভিডিও সংগ্রহ করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, ঝিনাইদাহ জেলার কালীগঞ্জ থানার বিপন নগর ইউনিয়নের ছোট ঘিঘাটি গ্ৰামের শাহজাহান বিশ্বাসের ছেলে মোঃ কবির হোসেন (৩২) ও গৌরনদী উপজেলার টরকীর চর গ্ৰামের মৃত করিম বেপারীর ছেলে রাকিব বেপারী (৪৫) নিজেদেরকে শ্বশুর-জামাই ও দীর্ঘদিন ধরে সেনাবাহিনীর উর্দ্ধতন কর্মকর্তা পরিচয় দিয়ে সেনাবাহিনীতে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন পদে ভুয়া নিয়োগপত্র প্রদান করে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করে।

এর মধ্যে মাদারিপুর জেলার কালকিনি থানার চরফাতেবাহাদুরপর গ্ৰামের আবুল কালামের ছেলে মাহমুদ হোসাইন(২১) গৌরনদী উপজেলার টরকীর চর গ্ৰামের শাহাবুদ্দিন মোল্লার ছেলে ওসমান মোল্লা (২২), গৌরনদী উপজেলার উত্তর রমজানপুর গ্ৰামের দলিল উদ্দিন হাওলাদার এর ছেলে সজীব (২৩) ও একই এলাকার আলাউদ্দিন মোল্লার ছেলে মিজান মোল্লাসহ (২৫) একাধীক ব্যক্তির কাছ থেকে ২৪ লাখ টাকা আত্মসাৎ করে।

এ ব্যাপারে আটককৃতের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেইন।

শেয়ার

পাঠকের মতামত

বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা

বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্ববর্তী তামিম মেডিকেল ফার্মেসিকে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন এক্সিকিউটিভ ...

কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

কুড়িগ্রামে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫২ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ...

নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় ২০০টি পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ ...