প্রকাশিত: মে ২৪, ২০২২ ১:৩১ পিএম

বরিশালের মুলাদীতে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম মনির হাওলাদার (৩২)। সে মুলাদী একটি বাস কাউন্টারের টিকেট বিক্রেতা ও কাজিরচর ইউনিয়নের ৭ নং চরকমিশনার গ্রামের ছালাম হাওলাদারের ছেলে বলে জানায় পুলিশ।

মঙ্গলবার (২৪ মে) সকালে মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের ৭ নং চরকমিশনার গ্রামের বাড়ির পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাকসুদুর রহমান।

তিনি বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি বিলের মধ্যে থেকে ঐ যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে। পরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মে‌ডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এছাড়া এ ঘটনায় মামলা দায়েরের পাশাপাশি এর সাথে জড়িতদের আইনের আওতায় আনার ব্যাপারে পুলিশ কাজ করছে।

শেয়ার

পাঠকের মতামত

দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রামের আইয়ুব আলী খানের বাড়ি থেকে পঞ্চগ্রাম সম্মিলিত ...

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান ...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ

খুলনার কয়রা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ ...