
পটুয়াখালীর কলাপাড়ায় পঁচা গরুর মাংস বিক্রি করায় এক ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে টিয়াখালী চৌরাস্তায় মাছবাজার এলাকায় অভিযান চালিয়ে মাংস বিক্রেতা বেল্লাল মুন্সির ফ্রিজ থেকে প্রায় একমন পঁচা মাংস জব্দ করা হয়।
এসময় তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট(এসিল্যান্ড) আবুবকর ছিদ্দিকী। তার নির্দেশে পঁচা মাংস মাটি চাপা দেয়া হয়। অভিযানকালে কলাপাড়া থানার এসআই আল-আমিনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। জানা যায়, সকালে কলাপাড়া থানার এক পুলিশ সদস্য ওই ব্যবসায়ীর দোকান থেকে গরুর মাংস কিনে বাসায় নিয়ে যান। পরে তিনি বাসায় গিয়ে পঁচা মাংস দেখতে পান। এর পরেই তিনি উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট’র কাছে অভিযোগ করলে এই অভিযান পরিচালনা করা হয়। এছাড়া এদিন
শেখ কামাল সেতুতে অবৈধ ভাবে পার্কিংয়ের দায়ে আরো ৮ জনকে ৫ হাজার ৫’শ টাকা অর্থদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।
উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট(এসিল্যান্ড) আবুবকর ছিদ্দিকী জানান, ওই ব্যবসায়ী পঁচা দুর্গন্ধযুক্ত মাংস রাখার কথা স্বীকার করেছেন। এই অপরাধে বেল্লালকে এবং অবৈধ গাড়ি পার্কিংয়ের দায়ে ৮ জনকে অর্থন্ড প্রদান করা হয়েছে।
- ১চাঁদপুর মাছঘাটে ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা
- ২আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি চলছে
- ৩জুলাই গণঅভ্যুত্থান দিবসকে ঘিরে যবিপ্রবিতে যত আয়োজন
- ৪১০ দিনের রিমান্ডে ডেভিড ইমন
- ৫নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ৬বাংলাদেশ আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই: মহাসচিব
- ৭পরিস্থিতি অনুকূলে এলে রোহিঙ্গা প্রত্যাবাসন: মিয়ানমারের রাষ্ট্রদূত
- ৮পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৯প্রিমিয়ার লিজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ১০লভ্যাংশ দেবে না প্রিমিয়ার লিজিং
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- ৩ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৪কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৫লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৬মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৭যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৮হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৯জুলাইয়ে নির্যাতনের শিকার ৫০ সাংবাদিক
- ১০সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী





পাঠকের মতামত