
সাতক্ষীরার আশাশুনিতে সালাম সরদার (৬০) নামের এক চিংড়ি ঘের ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে গাছের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। তবে তার পা মাটিতে লাগানো ছিল।
স্থানীয়দের ধারণা,তাকে শ্বাসরোধ করে হত্যা করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সালাম সরদার (৬০) উপজেলার শ্রীউলা গ্রামের মৃত ছুরমান আলী সরদারের বড় ছেলে।
নিহত সালাম সরদারের ভাই বাবু সরদার জানান, তার ভাই ৩০ বছর আগে শ্রীউলা থেকে চলে গিয়ে ১কিলোমিটার দুরে কালিগঞ্জ উপজেলার ইউছুপপুর গ্রামে বাড়ি তৈরি করে স্থায়ীভাবে বসবাস করছেন। সেখানে তিনি একটি মুদি দোকানও পরিচালনা করেন। পাশাপাশি ঘের ব্যবসা করেন। বৃহস্পতিবার সকালে তিনি খবর পান, শ্রীউলা গ্রামের সরকারী পুকুরের পাশে একটি শিশু গাছের ডালে বড় ভাই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। খবর পাওয়ার পরপরই তিনি পরিবারের অন্য সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। তবে ভাইয়ের পা মাটিতে ছিল এবং গাছের কাছাকাছি তার
মরদেহটি ছিল।
তিনি প্রশ্ন রেখে বলেন, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলে ভাইয়ের পা মাটিতে থাকার কথা না। পাশাপাশি তার জিহ্বা মুখের মধ্যে থাকার কথা না। তার ভাইকে শ্বাসরোধ করে হত্যা করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে, এটি হত্যা না আত্মহত্যা সেটি ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে জানা যাবে। এঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আরো জানান।
- ১ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ২হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৩সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৪১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৫দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ৬জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ৭বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ৮জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৯বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ১০সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৯বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ১০ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত