প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২২ ৩:৪৭ পিএম

মাগুরা জেলার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আজ দুপুরে শারদীয়া দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ সভায় সভাপতিত্ব করেন।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক শিশির কুমার শিকদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান আবদুস সবুর, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাজেশ চন্দ্র গোপাল, সহ-সভাপতি সূর্যকান্ত বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মনোরঞ্জন সরকার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি অপূর্ব মিত্র, সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র বিশ্বাস, থানা সেকেন্ড অফিসার হাবিবুর রহমান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা ইসরাত জাহান, শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটিসহ আরো অনেকেই।

সভায় আগামী ১লা অক্টোবর থেকে অনুষ্ঠিতব্য শারদীয়া দুর্গা পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহ দিকনির্দেশনা প্রদান করেন।

শেয়ার

পাঠকের মতামত

মিরপুরে কপোতাক্ষ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের মিরপুর বিজিবি কুষ্টিয়া সেক্টর রেলওয়ে লেভেল ক্রসিংয়ের অদূরে ট্রেনের নিচে কাটা পড়ে ...

আদালত অবমাননা ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন আদালতের নির্দেশ বাস্তবায়ন না করায় তার বিরুদ্ধে ...