প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২২ ৮:৩৬ পিএম

রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক ছাত্রনেতা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ইলিয়াছ আহমেদ। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আসিব আহসান এর কাছে আওয়ামী লীগ মনোনীত এই পপ্রর্থী মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় জেলা আওয়া মী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ১৭ অক্টোবর রংপুর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কথা রয়েছে। এ নির্বাচনে জেলার ১০৯৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সরকারি দলের মনোনয়ন প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ইলিয়াছ আহমেদ রংপুর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, সাবেক ভিপি রংপুর সরকারি কলেজ ছাত্র সংসদ, ১৯৭১ সালে রংপুরে ২৩ মার্চ প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারী ছিলেন তিনি।

শেয়ার

পাঠকের মতামত

কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ

খুলনার কয়রা উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর ২০২৫–২০২৬ অর্থবছরের চতুর্থ কিস্তির অতিরিক্ত বরাদ্দের আওতায় অসহায় ...

সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি

চট্টগ্রামের বহুল আলোচিত ও অপরাধপ্রবণ এলাকা জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী, চাঁদাবাজ ও অপশক্তির বিরুদ্ধে কঠোর অবস্থানের ...

চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। আজ বুধবার সকাল ...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপি কমিশনারের শ্রদ্ধাঞ্জলি

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ...

শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ

​”জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির জন্য চিরন্তন অনুপ্রেরণা। তাঁদের এই অনন্য আত্মত্যাগের মর্যাদা রক্ষায় আমাদের ...