
মিয়ানমারের সাগাইং অঞ্চলের তাবায়িন এলাকায় দেশটির সামরিক জান্তার হামলায় ১১ শিশু নিহত হয়েছে।
গত শুক্রবার তাবায়িনে জান্তার বিমান হামলা ও স্থল অভিযানে এ প্রাণহানি ঘটে। একে শিশু হত্যা বলে অভিহিত করেছে প্রতিরোধ বাহিনী। তবে জান্তা বলছে, তারা তাবায়িনে বিদ্রোহীদের হামলার জবাব দিয়েছে।
গত শুক্রবার তাবায়িনের লেত ইয়েত কোনে গ্রামের একটি সন্ন্যাসী স্কুলে দুটি এমআই-৩৫ হেলিকপ্টার দিয়ে হামলা চালায় জান্তা। হামলায় ঘটনাস্থলে সাত শিশু নিহত হয়। আহত হন ৩ শিক্ষক ও ১৪ শিশু।
পরে জান্তার স্থলসেনারা গ্রামটিতে অভিযান চালান। এ অভিযানে আরও দুই শিশু নিহত হয়।
বিমান হামলায় নিহত সাত শিশুর লাশ নিয়ে যান জান্তা সেনা। এ ছাড়া আহত ব্যক্তিদের পার্শ্ববর্তী এলাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়।
জান্তার তথ্য মন্ত্রণালয় বলছে, গ্রামটিতে কাচিন ইন্ডিপেনডেনস আর্মি (কেআইএ) ও প্রতিরোধ গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সেনারা অভিযান শুরু করেছেন। হামলার আগে প্রতিরোধযোদ্ধারা ও ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির ‘চরমপন্থীরা’ স্কুলটিতে লুকিয়ে ছিলেন।
জান্তার বিরুদ্ধে লড়াই করছে পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ)। পিডিএফের নেতা বো কিয়ার গি বলেন, ‘তারা (জান্তা) যদি আমাদের কাউকে মারত, তাহলে তা মেনে নিতাম। কারণ, আমরা তাদের বিরুদ্ধে লড়াই করছি। কিন্তু তারা স্কুলের শিশুদের হত্যা করেছে। এটি অগ্রহণযোগ্য।’
মিয়ানমার উইটনেস বলছে, বিক্ষোভে বেসামরিক লোকজনের বিরুদ্ধে ইয়াকোভলেভ ইয়াক-১৩০ বিমান ব্যবহার করার বিষয়টি যাচাই করে দেখেছে তারা
জান্তা বলছে, কেআইএ ও প্রতিরোধ গোষ্ঠীগুলো স্থানীয় বাসিন্দাদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে।
জান্তার হামলার পর সাগাইংসহ আশপাশের অঞ্চলের অন্য স্কুলগুলোয় আতঙ্ক দেখা দিয়েছে।
- ১কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার
- ২রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৫গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ৬সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ৭বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৮অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ৯এনআরবিসি ব্যাংকে ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন’ শুরু
- ১০জুলাইয়ে রপ্তানি আয় কমে ৪.৭২ বিলিয়ন ডলার
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২চাঁদপুর সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
- ৩ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৪নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৫ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
- ৬ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৭আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৮পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৯ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি-জামায়াতসহ ৩৮ রাজনৈতিক দল
- ১০কমেছে সূচক ও লেনদেন





পাঠকের মতামত