
২শ বছরের প্রাচীন খেলার মাঠ দখল মুক্ত করে সংস্কারের দাবীতে মাগুরায় মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে সদর উপজেলার মঘি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আড়ুয়াকান্দি গ্রামের কিশোর ও যুবকেরা।
গতকাল মঙ্গলবার সকাল ১১টায় শহরে চৌরঙ্গীর মোড় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে ওই এলাকার ছাত্র, যুবক ও প্রাক্তন খেলোয়াড়বৃন্দ অংশ নেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওই এলাকার কৃতি খেলোয়াড় আরব আলী, আশিকুল ইসলাম, মহসিন হোসেনসহ অন্যরা। বক্তারা জানান, সরকারি খাস জমির উপর ঐতিহ্যবাহি এ মাঠটিতে বংশ পরম্পায় খেলাধুলা করে আসছেন তারা। এ মাঠ থেকে প্রাকটিস করে বহু খেলোয়াড় জেলা ও জাতীয় পর্যায়ে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেছে। সম্প্রতি মাঠের আশপাশের বেশ কিছু প্রভাবশালী পরিবার মাঠের পাশে দোকান বসিয়ে ও পুকুর কেটে এখানকার খেলাধুলার পরিবেশ নষ্ট করছেন। এতে দিনে দিনে মাঠটি সংকুচিত হয়ে আসছে। অন্যদিকে দীর্ঘদিন মাঠটি সংরক্ষণ না করায় এটি এখন খেলাধুলারও অনুপযোগী হয়ে পড়েছে। তারা দ্রুত মাঠটি দখলমুক্ত ও সংস্কার করে খেলাধুলার উপযোগী করে দেয়ার দাবী জানান।
মানববন্ধন শেষে তারা স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য ও স্থানীয় রাজনৈতি সামাজিক নেতৃবৃন্দসহ অন্তত ২শ ব্যক্তির স্বাক্ষরিত একটি স্মারকলিপিত অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহাদত হোসেন মাসুদ এর কাছে দেয়া হয়।
- ১ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ২হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৩সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৪১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৫দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ৬জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ৭বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ৮জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৯বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ১০সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৯বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ১০ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত