
জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক সভায় অংশ নেওয়ার সময় সাইডলাইন বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। স্থানীয় সময় মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হয়। ২০০৮ সালের পর দু’দেশের নেতাদের এটাই প্রথম সরাসরি বৈঠক বলে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে।
ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের দ্বন্দ্বের জেরে তুরস্কের সঙ্গে দেশটির সম্পর্ক তলানিতে ঠেকেছিল। তবে সম্প্রতি দেশ দুটির নেতাদের মধ্যে এক ধরনের সখ্যতা তৈরি হয়েছে। তারা শিগগির নতুন রাষ্ট্রদূত নিয়োগ করবেন বলেও আশা করা হচ্ছে। দু’দেশের শীর্ষ নেতার জ্বালানি নিয়ে আলোচনার হয় বৈঠকে। ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ গোয়েন্দা তথ্য ভাগ করে নেওয়ার জন্য এরদোয়ানকে ধন্যবাদ জানান। একই সঙ্গে ২০১৪ সালে গাজায় সংঘাতের পর দুই সেনাসহ ৪ নাগরিককে ইসরায়েল ফিরিয়ে দেওয়ারও দাবি জানান।
নিখোঁজ ওই চার ইসরায়েলি মধ্যে দুই জন সেনা। তারা ২০১৪ সালে যুদ্ধ চলাকালে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে নিখোঁজ হয়েছিলেন।
ন্যাটো-সদস্য তুরস্ক হামাসের সদস্যদের সমর্থন দিয়ে আসছে, যারা গাজা শাসন করে। যেখানে বেশিরভাগ পশ্চিমা দেশ সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে চিহ্নিত করে হামাসকে। তুরস্কের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক পুনর্গঠনের জন্য এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে ধারণা করা হচ্ছে। গাজায় ইসরায়েলের হামলার পর ২০০৮ সালে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি ঘটে। তুর্কি মাভি মারমারা জাহাজে ইসরায়েলি হামলা এবং ১০ বেসামরিক লোক নিহতের পর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়।
সম্প্রতি দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্য কয়েক মাসের প্রচেষ্টার পর বেশ কয়েকটি সাফল্য চোখে পড়ে বিশ্ববাসীর। গত কয়েক মাসে দুই দেশের শীর্ষ কর্মকর্তারা একাধিকবার দেশ দুটি সফর করেছেন। বাণিজ্য, গোয়েন্দা, জ্বালানি ও প্রতিরক্ষা এই চারটি খাতে দেশ দুটি একে অপরের মধ্যে সহযোগিতা বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: রয়টার্স
- ১
- ২তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী
- ৩কুড়িগ্রামে বগুড়া দই ঘরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
- ৪জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়ে কোনো অংশে কম নয়: রুহুল কবির রিজভী
- ৫বাগেরহাটে যাবজ্জীবন সাজাভোগ শেষে মুক্তিপ্রাপ্তদের পুনর্বাসন
- ৬পদ-পদবী সংকটে মানবেতর জীবন এমপিওভুক্ত চতুর্থ শ্রেণির কর্মচারীদের
- ৭জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২.৮৫ বিলিয়ন ডলার
- ৮শিগগিরই ঢাবি ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বের দৌড়ে কারা এগিয়ে?
- ৯২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২৩
- ১০প্রাইজবন্ডের ৬ লাখ টাকা বিজয়ী ০৭৮৬৩৪৫
- ১প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- ২নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ৩চাঁদপুর মাছঘাটে ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা
- ৪বাংলাদেশ আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই: মহাসচিব
- ৫নবীনগরে সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় আলোচিত ব্যক্তি গ্রেপ্তার
- ৬পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৭জুলাই গণঅভ্যুত্থান দিবসকে ঘিরে যবিপ্রবিতে যত আয়োজন
- ৮দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পেলেন বেনজীর
- ৯জামায়াত কখনো গুপ্ত ছিল না: গোলাম পরওয়ার
- ১০নতুন প্রজন্মকে কুরআনের আদর্শে গড়তে আল ওয়াহদা ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন





পাঠকের মতামত