
ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচার বিভাগীয় তদন্ত ও পিবিআই প্রধান বনজ কুমারের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।
শনিবার দুপুরে পৌর শহরের জিরো পয়েন্টে অনুষ্ঠিত এ কর্মসুচীতে নুসরাত হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত ১৬ আসামীর পরিবার পরিজন ও স্বজনরাসহ আওয়ামীলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহন করেন।
ভুক্তোভোগী পরিবারের দাবি, তারা রায়ের আগে ও পরে সোনাগাজীতে মানববন্ধন করতে চাইলে প্রশাসন ও পিবিআইয়ের বাধায় তা করা সম্ভব হয়নি। তারা কাফনের কাপড় পরে মানববন্ধনে অংশগ্রহণ করেন। দীর্ঘ প্রায় ৪ বছর যাবত তাদের বুক ফাটা আর্তনাদ কেউ শুনেনি, তাই তারা মাননীয় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করে ন্যায়বিচার দাবি করেন । সবার একটাই দাবি মামলাটি পুনরায় তদন্তের মাধ্যমে নির্দোষ মানুষগুলো যেন মুক্তি পায়।
মৃত্যদন্ডপ্রাপ্ত সাবেক পৌর কাউন্সিলর মকসুদ আলমের ছেলে আরাফাত বিজয় বলেন, পিবিআই কর্মকর্তা শাহআলম রিমান্ডে আমার বাবাকে বর্বর নির্যাতন করে বনজ কুমারের কথা বলে ৫০ লাখ টাকা দাবী করেন। নির্যাতন থেকে বাঁচাতে বাধ্য হয়ে ৪০ লাখ টাকা দিতে হয়েছে। টাকা আদায়ের যাবতীয় প্রমান আমাদের কাছে রয়েছে।
মৃত্যুদন্ডপ্রাপ্ত আবসার উদ্দিনের স্ত্রী সুরাইয়া হোসেন বলেন, অগ্নিদগ্ধ হওয়ার তিনদিন আগে নুসরাত আত্মহত্যার চেষ্টা করে যাহা এলাকার সবাই জানে। ঘটনার আগের দিন সে আমার স্বামীর কাছে অধ্যক্ষ সিরাজের জামিন ঠেকাতে প্রয়োজনে আত্মহত্যা করবে বলে এসএসএম দেয়। আমার স্বামী পিবিআইকে সেই এসএমএম দেখালে তারা সেগুলো গায়েব করে আমার স্বামীকে ফাঁসিয়ে দেয়।
মানববন্ধনে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে মুহুমুহু শ্লোগান দিয়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত সবার মুক্তি দাবী করেন। পরে মানববন্ধনে অংশগ্রহনকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড বহন করে মৃত্যদন্ডপ্রাপ্তদের দ্রুত মুক্তি দাবী করেন।
সোনাগাজীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকান্ড নিয়ে প্রবাসি সাংবাদিক ইলিয়াছ হোসেনের ডকুমেন্টারি একটি ভিডিও প্রকাশের পর সোনাগাজীতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। গত ৩ অক্টোবর রাতে নিজের ইউটিউব ও ফেসবুক পেজে ৩৬মিনিট ৪৭সেকেন্ডের ওই ভিডিও প্রকাশ করেন আমেরিকা প্রবাসি সাংবাদিক ইলিয়াছ হোসেন । ভিডিও প্রকাশের আগে একটি ট্রেইলর প্রকাশকে কেন্দ্র করে ২৯ সেপ্টেম্বর সোনাগাজী থানায় জিডি করেন নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান। জিডিতে নোমান উল্লেখ করেন দন্ডপ্রাপ্তদের সহযোগীতায় প্রবাসি সাংবাদিক ইলিয়াছ হোসেন ও স্থানীয় সাংবাদিক আবুল হোসেন রিপন ভিডিও বানানোর নামে ভিকটিম ও তার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার এবং ষড়যন্ত্র করছে। উক্ত ভিডিওর কারনে তার পরিবারের সম্মানহানী ও নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করেন।
অপরদিকে পরদিন ৩০ সেপ্টেম্বর নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান ও রাশেদুল হাসান রায়হানের বিরুদ্ধে জিডি করেছেন আবুল হোসেন। তিনি জিডিতে উল্লেখ করেন পাওনা টাকা ফেরত চাওয়ায় নোমান ও রায়হান তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে।
তবে ভিডিও প্রকাশের পর মুঠোফোনে যোগাযোগ করা হলে মাহমুদুল হাসান নোমান মিডিয়ায় তাদের বক্তব্য সঠিকভাবে প্রচার হয়না অভিযোগ করে কোন প্রতিক্রিয়া জানাতে অস্বীকৃতি জানান।
- ১এনএসইজেডে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম
- ২১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: চট্টগ্রামে আইনমন্ত্রী
- ৩খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ৪বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৫অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৬নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৭তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৮জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- ৯২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ১০মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
- ১সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৫চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৬সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন
- ৯সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ১০চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর





পাঠকের মতামত