
সৌদি আরব প্রথমবারের মতো ডিসেম্বর মাসের শুরুর দিকে চীন-সৌদি সম্মেলনের আয়োজন করবে। তেল সমৃদ্ধ দেশ সৌদি আরব এশিয়ার সাথে সম্পর্ক জোরদারের অংশ হিসেবে এ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। দুবাইয়ে বেইজিংয়ের কনসাল এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
মঙ্গলবার কনসাল জেনারেলের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে দুবাইয়ে চীনের কনসাল জেনারেল লি জুহাং বলেন, ‘ডিসেম্বর মাসের গোড়ার দিকে সৌদি আরবে এই প্রথমবারের মতো চীন-আরব সম্মেলন অনুষ্ঠিত হবে।
তবে সম্মেলনের সুনির্দিষ্ট তারিখ বা এতে কারা উপস্থিত থাকবেন সে ব্যাপারে বিবৃতিটিতে বিস্তারিত আর কিছু বলা হয়নি।
ওপেক প্লাস কার্টেল যুক্তরাষ্ট্রের আবেদন উপেক্ষা করে জ্বালানি তেলের উৎপাদন কমানোর পর সৌদি আরব এবং রিয়াদের দীর্ঘ দিনের মিত্র যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে এশিয়ার বাজারের সাথে সৌদি আরব ও উপসাগরীয় অন্যান্য দেশ সম্পর্ক জোরদারের অংশ হিসেবে এ সম্মেলন হতে যাচ্ছে।
ওপেক প্লাসের পরবর্তী বৈঠক আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সেখানে জ্বালানি সরবরাহ প্রশ্নে বৈশ্বিক বিরোধের বিষয়গুলো প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে। কনস্যুলেটের বিবৃতিতে বলা হয়, ‘লি জুহাং উল্লেখ করেন, চীন ও সংযুক্ত আরব আমিরাতসহ আরব দেশগুলোর মধ্যে সম্পর্ক একটি দ্রুত উন্নয়নের পথে প্রবেশ করেছে।
তারা বলছে, সম্মেলন ‘চীন-আরব সম্পর্কের ইতিহাসের একটি মাইলফলক।
- ১ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ২হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৩সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৪১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৫দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ৬জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ৭বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ৮জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৯বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ১০সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৯বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ১০ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত