প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২২ ১১:০২ এএম , আপডেট: নভেম্বর ৩০, ২০২২ ১১:০৩ এএম

জাপানের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করে নির্বিঘ্নে কাজ করতে পারেন। এদেশে তারা নিজের দেশের মতো পর্যাপ্ত সুযোগ-সুবিধা এবং দেশের অনুভূতি পান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

বাংলাদেশ ও জাপানের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন সংস্থা (বিডা) আয়োজিত ‘ইনভেস্টমেন্ট ফ্লাশ মব’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মঙ্গলবার জাপানের টোকিওতে এএনএ ইন্টারন্যাশনাল হোটেলে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ভার্চুয়ালি দেয়া বক্তৃতায় সালমান এফ রহমান বলেন, ‘আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের উন্নয়ন এবং বিনিয়োগ সম্ভাবনাকে সঠিকভাবে তুলে ধরতে হবে। বাংলাদেশ ও জাপানের সম্পর্ক এক বিশেষ সম্পর্ক, ভ্রাতৃত্বের সম্পর্ক। জাপানের বিনিয়োগকারীরা বাংলাদেশে নিজের দেশের মত অনুভূতি পান, এখানে তারা কোনো ধরনের সমস্যার মুখোমুখি হন না ও নির্বিঘ্নে কাজ করতে পারেন।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে এবং আগামীতে এ দেশ হবে স্মার্ট বাংলাদেশ। আগামীতেও বাংলাদেশের উন্নয়নে জাপানের সহযোগিতা দরকার।’

বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও জাপানের সম্পর্ককে কম্প্রিহেনসিভ পার্টনারশিপে উন্নীত করেছেন।’

তিনি বলেন, ‘জাপান মাতারবাড়ি তাপ বিদুৎকেন্দ্র, মাতারবাড়ি সমুদ্রবন্দরসহ বিভিন্ন মেগা প্রজেক্টে প্রত্যক্ষ সহায়তা করেছে। অর্থনৈতিক ও প্রযুক্তি সহায়তার জন্য জাপানকে ধন্যবাদ।’

মাসুদ বিন মোমেন বলেন, ‘আগামীতেও বাংলাদেশের প্রবৃদ্ধি বজায় থাকবে। জাপানের বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ সবসময় একটি বন্ধুসুলভ গন্তব্য হিসেবে থাকবে।’

অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ‘ফিফটি ইয়ারস অব বাংলাদেশ: দ্য রাইজ অব বেঙ্গল টাইগার’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়া বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া এবং বিএসইসির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিপি/আজাদ

শেয়ার

পাঠকের মতামত

ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের নিয়োগ ও লেনদেনের তথ্য চেয়েছে বিএসইসি

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষ কর্মকর্তাদের নিয়োগ, আর্থিক লেনদেন, স্বার্থের সংঘাত ও নিয়ন্ত্রকীয় দায়িত্ব পালনের ...

মার্জিন বিধিমালার সংশোধনী গেজেট প্রকাশ

পুঁজিবাজারে মার্জিন অর্থায়নসংক্রান্ত ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫’-এর সংশোধনী গেজেট প্রকাশ করা ...

ঋণের সুযোগের সঙ্গে ঝুঁকি ব্যবস্থাপনাতেও জোর মার্জিন ঋণ নীতিতে বড় পরিবর্তন: গেজেট প্রকাশ

বাংলাদেশের পুঁজিবাজারে মার্জিন ঋণ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ...

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে ...

নবম পে–স্কেল মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ, বাস্তবায়ন দুই ধাপে

প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা ...

কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সিএসইর সেমিনার

চট্টগ্রামে কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম, সুবিধা ও ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে সেমিনার করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। ...

বিদেশি ব্যাংকের কাস্টডিয়ান কার্যক্রমে জটিলতা দূর করল বিএসইসি

বিদেশি মালিকানাধীন ব্যাংকগুলোর বাংলাদেশে স্থানীয় কার্যক্রম পরিচালনা পর্ষদ না থাকলেও মিউচ্যুয়াল ফান্ডের কাস্টডিয়ান হিসেবে কার্যক্রম ...