
আফগানিস্তানের উত্তরাঞ্চলের সামানগান প্রদেশে নামাজের সময় একটি মাদরাসায় বোমা বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুই ডজন মানুষ। বুধবার দেশটির স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সামানগানের প্রাদেশিক সরকারের মুখপাত্র এমদাদুল্লাহ মুহাজির বলেছেন, প্রাদেশিক রাজধানী আইবাকে বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন।
তিনি বলেছেন, বুধবার স্থানীয় সময় বেলা পৌনে ১টার দিকে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিতি জাহদিয়া মাদরাসায় বিস্ফোরণ ঘটেছে। এই মাদ্রাসায় অনেক ছাত্র পড়াশুনা করে। তবে এই বিস্ফোরণের পেছনে কারা জড়িত তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি। মুহাজির বলেছেন, মাদরাসায় বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
দেশটির ক্ষমতাসীন গোষ্ঠী তালেবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি তাকোর বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বিস্ফোরণে এখন পর্যন্ত ১০ জন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেছেন, ‘আমাদের গোয়েন্দা এবং নিরাপত্তা বাহিনী এই ক্ষমার অযোগ্য অপরাধের হোতাদের শনাক্ত এবং তাদের বিচারের আওতায় আনার জন্য কাজ করছে।’
রাজধানী কাবুল থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তরে আইবাকে এই বিস্ফোরণে হতাহতদের বেশিরভাগই তরুণ বলে জানিয়েছেন সেখানকার একজন চিকিৎসক।
নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেছেন, হতাহতের সবাই শিশু ও সাধারণ মানুষ। এখন পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
তালেবান বলেছে, গত বছর ক্ষমতা দখলে নেওয়ার পর থেকে যুদ্ধ-বিধ্বস্ত দেশের সুরক্ষার দিকে মনোনিবেশ করেছে তারা। তবে গত কয়েক মাসে মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠান লক্ষ্য করে কয়েকটি হামলা হয়েছে। আর এসব হামলার মধ্যে কয়েকটির দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
সূত্র: রয়টার্স, আলজাজিরা।
- ১বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ
- ২হবিগঞ্জ পৌর এলাকায় জেলা প্রশাসনের ১৪৪ ধারা জারি
- ৩বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ৪আজ ঢাকার বায়ু অস্বাস্থ্যকর
- ৫ইউনিলিভার কনজুমারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৭পিপলস লিজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮ফার্স্ট ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯রবি’র দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০এনসিসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৫স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৬জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৭দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৮পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ৯দর বৃদ্ধির শীর্ষে আর্গন ডেনিমস
- ১০বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর আরও বিনিয়োগ চান প্রধানমন্ত্রী





পাঠকের মতামত