প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২২ ১২:৫৬ পিএম , আপডেট: ডিসেম্বর ৪, ২০২২ ১২:৫৯ পিএম

ভোলার বোরহানউদ্দিনে জিনের বাদশা পরিচয়দানকারী কামরুজ্জামান ওরফে কালা হুজুর নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৮।

শনিবার উপজেলার দেউলা ইউনিয়নের চর আলগী গ্রামের চাঁদনীর হাট এলাকায় নির্মাণাধীন একটি ঘর থেকে তাকে আটক করা হয়।

আটক কামরুজ্জামান ওরফে কালা হুজুরের প্রকৃত নাম নাজিম উদ্দিন হাওলাদার (২৫)। তিনি একই উপজেলা কাচিয়া ইউনিয়নের চকডোষ গ্রামের নিরব হাওলাদারের ছেলে।

র‌্যাব-৮ জানায়, জিনের বাদশা পরিচয়ে একটি চক্র দেশের বিভিন্ন প্রান্তে জনসাধারণের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় একটি চক্রটি। বিষয়টি ৫ দিন আগে জানতে পারে র‌্যাব। এরপর তদন্তে নেমে এ চক্রের একজন হিসেবে নাজিম উদ্দিন হাওলাদের সম্পৃক্ততা পায় তারা।

এরপরই চর আলগী গ্রামের ওই বাড়িতে অভিযান চালানো হয়। আটককালে তার কাছ থেকে মোবাইল, সিমকার্ড, ইজিবাইক এবং নগদ-৬ হাজার ৬ শ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জিনের বাদশা পরিচয়ে প্রতারনার কথা স্বীকার করেছে।

শেয়ার

পাঠকের মতামত

স্ক্যাভেটর দিয়ে দিনের আলোয় পাহাড় কেটে মাটি সংগ্রহের অভিযোগ

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবস্থিত এমএমবি ব্রিকফিল্ডের বিরুদ্ধে প্রকাশ্যে পাহাড় কেটে মাটি সংগ্রহের গুরুতর ...

এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন

এনসিপি বাংলাদেশে নতুন রাজনীতি বন্দোবস্ত’র নামে ভন্ডের বন্দোবস্ত কায়েম করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ...

সরিষাবাড়ীতে ট্রান্সফরমার চুরিরোধ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

জামালপুরের সরিষাবাড়ীতে বিভিন্ন স্থানে সেচ পাম্পের মোটর, বৈদ্যুতিক ট্রান্সফরমার, মিটার, ক্যাবল ও ঘরবাড়ীতে ধারাবাহিক চুরিরোধ ...

বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার বাল্যবিবাহ, ইভটিজিং ও নারী নির্যাতন প্রতিরোধ এবং ...