
প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া শেষ হওয়া ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন আগামী ১৮ ডিসেম্বর (রবিবার) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। এরই মধ্যে কোম্পানিটির ৯ মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর‘২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ২২ শতাংশ বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.০৫ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ০.৮৬ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.১৯ টাকা বা ২২ শতাংশ বেড়েছে।
এদিকে কোম্পানিটির চলতি তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৫৮ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ০.৫২ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.০৬ টাকা বা ১২ শতাংশ বেড়েছে।
২০২২ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯.৫৮ টাকায়।
এন ক্যাটাগরিভক্ত ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ডিএসইতে ট্রেডিং কোড হচ্ছে : ” ICICL” এবং কোম্পানি কোড হচ্ছে : ২৫৭৫৬।
কোম্পানিটির আইপিওতে বরাদ্দ পাওয়া শেয়ার আবেদনকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে আজ (১৩ ডিসেম্বর) প্রেরণ করা হয়েছে। গত ২০ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়।
কোম্পানিটি পুঁজিবাজার থেকে ২০ কোটি ২৬ লাখ ১১ হাজার ০৬০ টাকা উত্তোলনের জন্য প্রতিটি ১০ টাকা মূল্যে ২ কোটি ২ লাখ ৬১ হাজার ১০৬টি শেয়ার ইস্যু করে।
পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের মাধ্যমে আইডিআরএ’র বিধান মোতাবেক বাধ্যতামূলকভাবে পুঁজিবাজারে তালিকাভুক্তি নিশ্চিত করার পাশাপাশি ফিক্সড ডিপোজিট, সরকারি সিকিউরিটিজ, শেয়ারবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ এবং আইপিও ব্যয় নির্বাহ করবে।
কোম্পানিটির সর্বশেষ প্রকাশিত ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুন:মূল্যায়নসহ শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২০.৯৬ টাকায় এবং পুন:মূল্যায়ন বাদে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭.৪৮ টাকায়। আর কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৮২ টাকা।
কোম্পানিটি সাধারণ বীমা খাতে ব্যবসায় পরিচালনা করে।
বর্ণিত আইপিও’র ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট, প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও ইসি সিকিউরিটিজ লিমিটেড এবং নিরীক্ষক হিসেবে কাজ করছেঠ ইসলামী আফতাব অ্যান্ড কোম্পানি, চার্টার্ড একাউন্ট্যান্টস।
উল্লেখ্য, পুঁজিবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানিটি কোন প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।
গত ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৩৮তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস
- ১জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ২গাড়ি বিস্ফোরণে লিবিয়ার সামরিক গোয়েন্দাপ্রধান নিহত
- ৩চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত
- ৪চট্টগ্রামে খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ
- ৫চট্টগ্রামে দেড় কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ
- ৬ভরিতে ১১০৮ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম কার্যকর
- ৭১ ঘণ্টায় লেনদেন ৩৪৭ কোটি টাকার
- ৮মাইডাস ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আজ ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক
- ১০মাইডাস ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- ১চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ
- ২১২ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা
- ৩এসএসসি পরীক্ষার ফলাফল : চট্টগ্রামের ৮ বিদ্যালয়ের কেউই পাস করেনি
- ৪এসএসসিতে কুড়িগ্রামের চার বিদ্যালয়ে পাসের খাতা শূন্য
- ৫মৌলভীবাজারে পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর কারাগারে
- ৬চাঁদপুরে হাসপাতাল থেকে ইয়াবাসহ চিকিৎসক গ্রেপ্তার
- ৭নাছিমা-কাদির মোল্লা হাই স্কুলের ৩৮২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫
- ৮কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ১৯০ শিক্ষার্থী
- ৯চাঁদপুরে ঘূর্ণিস্রোতে সাড়ে চার হাজার বস্তা সিমেন্টসহ ট্রলার ডুবি
- ১০‘জাতীয় মানবাধিকার কমিশন আইন’র খসড়ার চূড়ান্ত অনুমোদন





পাঠকের মতামত