নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১১, ২০২৬ ১:২০ পিএম

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে বিরুপ প্রভাবে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। এমন অবস্থায় বায়ুদূষণের তালিকায় আজ মঙ্গলবার বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ৯ম।

যার বায়ুমান স্কোর ১৩২। বাতাসের এই অবস্থার মানকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুচিং শহর।

যার বায়ুমান স্কোর ১৭৬। দ্বিতীয় অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পালা। এই শহরটির দূষণ স্কোর ১৭২ অর্থাৎ সেখানকার বাতাসও অস্বাস্থ্যকর।

এছাড়া বায়ুদূষণের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে কুয়েতের কুয়েত সিটি।

যার বায়ুদূষণ স্কোর ১৬৯। এর পরের অবস্থানে রয়েছে, ইরাকের বাগদাদ, পাকিস্তানের লাহোর ও ষষ্ঠ অবস্থানে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুরের মতো শহর।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আমরা আর বাংলাদেশে জ্বালাও-পোড়াও দেখতে চাই না

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, আমি বিরোধীদলের উদ্দেশে বলতে চাই। শান্ত হোন– হুঁশে ...

প্রধানমন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের ...

অর্থমন্ত্রী বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক কোনো ব্যবসা করতে দেবো না

বিএনপি সরকারের অধীনে কোনো ধরনের পৃষ্ঠপোষণমূলক বা স্বজনপ্রীতিভিত্তিক ব্যবসা করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ...

স্বাস্থ্যমন্ত্রী এসডিজি অর্জনে শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওপর নির্ভর না করে সমন্বিতভাবে কাজ করতে হবে

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওপর নির্ভর না করে পানি, শিক্ষা, সমাজকল্যাণ ...