
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন আইন পরামর্শ প্রদানকারী প্রতিষ্ঠান (লিগ্যাল কনসালটেন্সি ফার্ম) ‘সাত্তার অ্যান্ড কোং’- এর প্রধান ব্যারিস্টার সামির সাত্তার। তিনি ২০২৩ সালের জন্য দায়িত্ব পালন করবেন। বর্তমান সভাপতি রিজওয়ান রাহমানের স্থলাভিষিক্ত হবেন তিনি।
একই সঙ্গে এস এম গোলাম ফারুক আলমগীর (আরমান) এবং জুনায়েদ ইবনে আলী যথাক্রমে ঊর্ধ্বতন সহ-সভাপতি ও সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।
বুধবার (২১ ডিসেম্বর) ডিসিসিআই মতিঝিল কার্যালয়ে আয়োজিত ৬১তম বার্ষিক সাধারণ সভায় সামির সাত্তারকে আনুষ্ঠানিকভাবে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
ঢাকা চেম্বারের নবনির্বাচিত পরিচালকরা হলেন, ইঞ্জিনিয়ার এম এ ওহাব, রাজীব এইচ চৌধুরী, তাসকীন আহমেদ, এম শফিকুল ইসলাম, কামরুল হাসান তুহিন এবং এম মোসাররফ হোসেন।
ঢাকা চেম্বারের নবনির্বাচিত সভাপতি সামির সাত্তারের প্রতিষ্ঠান (সাত্তার অ্যান্ড কোং) বাংলাদেশের সুপরিচিত একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিশেষত কর্পোরেট ও বাণিজ্যিক আইন বিষয়ক ও স্থানীয় এবং বৈদেশিক বিনিয়োগের ওপর কাজ করে থাকে।
বাংলাদেশে কোম্পানি আইন, কর্পোরেট গভর্নেন্স, ব্যাংকিং ও সিকিউরিটি আইন, যৌথ বিনিয়োগ এবং মার্জার অ্যান্ড একুইজিশন প্রভৃতি বিষয়ে সামির সাত্তারের প্রতিষ্ঠান পরামর্শক ও নীতি সহায়তা সেবা প্রদান করে।
এছাড়াও তিনি গণমাধ্যম, যোগাযোগ এবং তথ্য-প্রযুক্তি খাতে লেনদেন ও আইনি পরামর্শ দিয়ে থাকেন। তিনি বেশকিছু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইন পরামর্শক প্রতিষ্ঠানে স্থানীয় ও আন্তর্জাতিক বাণিজ্য বিরোধের ওপর কাজ করেছেন। বৈদেশিক বিনিয়োগ, অর্পিত সম্পত্তি, জ্বালানি, প্রাকৃতিক সম্পদ, খনি অনুসন্ধান, ব্যাংকিং ও আর্থিক খাত, আন্তর্জাতিক বাণিজ্য, নির্মাণ এবং শেয়ারহোল্ডর সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে তার দক্ষতা রয়েছে।
অন্যদিকে ডিসিসিআইর নবনির্বাচিত ঊর্ধ্বতন সহ-সভাপতি এস এম গোলাম ফারুক আলমগীর (আরমান) বিডিকম অনলাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তার প্রতিষ্ঠান বাংলাদেশে ইন্টারনেট সার্ভিস প্রভাইডার (আইএসপি), ডাটা কমিউনিকেশন, ভেহিক্যাল ট্রাকিং অ্যান্ড ফ্লিট ম্যানেজমেন্ট (আইপিটেলিফোনি), সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ড সার্ভিসেস খাতে ২০ বছর ধরে সম্পৃক্ত রয়েছেন।
ডিসিসিআইর নবনির্বাচিত অপর সহ-সভাপতি জুনায়েদ ইবনে আলী হাইটেক স্টিল অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ (প্রাইভেট) লিমিটেড ও জাবের স্টিলের চেয়ারম্যান এবং জে এন কর্পোরেশন ও ট্রেড ল্যান্ড ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী। এছাড়াও তিনি বিভিন্ন দেশের সঙ্গে পণ্য আমাদানি-রপ্তানি ব্যবসায় সম্পৃক্ত রয়েছেন। তার প্রতিষ্ঠানগুলো হলো- হোম এপ্লায়েন্স, স্টিল উৎপাদন ও আমদানি, হাইটেক এগ্রো প্রোডাক্টস, হর্টিকালচার ও ডেইরি ফুড প্রসেসিং ইত্যাদি।
- ১চাঁদপুরের নাম ব্যবহার করে অনলাইনে ইলিশ বিক্রির প্রতারণার ফাঁদ
- ২জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ৩মানিকগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে ছানা, ঝুঁকিতে ভোক্তার স্বাস্থ্য
- ৪ডিএমপির অভিযানে রাজধানীতে ৪৮৮ জন গ্রেপ্তার
- ৫মাদারীপুরের ৪০১ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই
- ৬চট্টগ্রাম বন্দরে রাজস্ব বেড়েছে ৯৯৯ কোটি টাকা
- ৭রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী
- ৮সাগরে নিম্নচাপ, বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত
- ৯সূচকের উত্থানে চলছে লেনদেন
- ১০মার্জিন বিধিমালার সংশোধনী গেজেট প্রকাশ
- ১ছাত্রদলের শীর্ষ পদে সর্বোচ্চ আলোচনায় জবির জিয়াউদ্দিন বাসিত
- ২ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে ন্যাশনাল ব্যাংকের ‘সিএএসএ’ ক্যাম্পেইন
- ৩এসএসসিতে ১২ লাখ খাতা চ্যালেঞ্জের আবেদন, আরও বাড়তে পারে
- ৪উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা
- ৫বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আলোচনা
- ৬চট্টগ্রাম-কক্সবাজারে বন্যার শঙ্কা
- ৭দর বৃদ্ধির শীর্ষে পপুলার লাইফ ইন্স্যুরেন্স
- ৮অভিযানে জব্দ দুই কোটির মালামাল এজাহারে হয়ে গেল ৩ লাখ টাকা
- ৯ব্লক মার্কেটে লেনদেন ২৫ কোটি টাকার
- ১০চাঁদপুরে অচেতন করে স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় গ্রেপ্তার ২





পাঠকের মতামত