প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২২ ১২:২৪ পিএম

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) তত্ত্বাবধানে আয়োজিত আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন ‘রিহ্যাব মেলা’ একদিন আগেই শেষ হতে চলেছে। ২১ ডিসেম্বর শুরু হয়ে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত পাঁচ দিনব্যাপী এ মেলা চলার কথা থাকলেও তা শেষ হবে চারদিনে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) মেলায় এ কথা জানান রিহ্যাবের মিডিয়া ও পিআর ডেপুটি ম্যানেজার মো. আবদুর রশিদ।

তিনি বলেন, আগামী ২৬ তারিখ প্রধানমন্ত্রীর অনুষ্ঠান থাকায় মেলা একদিন আগেই শেষ হয়ে যাচ্ছে। ২৪ তারিখের ভেতর মেলা শেষ করতে বলা হয়েছে। ওইদিন রাতের মধ্যেই মেলা প্রাঙ্গণ খালি করতে হবে।

এদিকে একদিন আগে মেলা শেষ হওয়া বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন কর্তৃপক্ষ।

আবদুর রশিদ বলেন, এক বছর আগেই মেলার জন্য শিডিউল নিয়ে রেখেছিলাম। উদ্বোধন অনুষ্ঠানেও গ্রাহকরা জেনেছেন এই মেলা পাঁচদিন হবে। তাই যারা শেষ দিন আসবেন তাদের জন্য কিছুটা বিড়ম্বনা হতে পারে। সাধারণত মেলার শেষ দিনে গ্রাহকের ভিড় বাড়ে এবং বেচা-বিক্রিও ভালো থাকে।

শেয়ার

পাঠকের মতামত

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে ...

নবম পে–স্কেল মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ, বাস্তবায়ন দুই ধাপে

প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা ...

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...