
আহমাদ আলীর দুটি কবিতা
বঙ্গবন্ধুকে আমি দেখেছি
বঙ্গবন্ধুকে আমি দেখেছি
রেসকোর্সের ময়দানে
বিশাল জনসমুদ্রে।
বঙ্গবন্ধুকে আমি দেখেছি
যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ার
আহ্বান জানাতে।
বঙ্গবন্ধুকে আমি দেখেছি
মুক্তিযুদ্ধে স্বজনহারাদের
বেদনায় ভারাক্রান্ত হতে।
বঙ্গবন্ধুকে আমি দেখেছি
মুক্তিযুদ্ধের বীরাঙ্গনাদের
সম্মানের আসনে বসাতে।
বঙ্গবন্ধুকে আমি দেখেছি
দেশ-দেশের মানুষকে
কীভাবে ভালোবাসতে হয়।
বঙ্গবন্ধুকে আমি দেখেছি
ময়ূরপঙ্খী মঞ্চে ভাষণ দিতে
ইন্দিরা গান্ধীর সাথে।
বঙ্গবন্ধুকে আমি দেখেছি
রেসকোর্সের সেই জনসমুদ্রে
বয়স আমার সাত কি ছয়।
…….
বীরের জাতি বাঙালি
ধুঁকে ধুঁকে মরতে শেখেনি বাঙালি
লড়াই করেছে টিকে থাকার
অন্যায় অবিচারের বিরুদ্ধে
বীরের জাতি বাঙালি।
বায়ান্নর ভাষা আন্দোলন
ছেষট্টির ছয় দফা
ঊনসত্তরের গণঅভ্যুত্থান
একাত্তরের স্বাধীনতা সংগ্রাম।
আরও আছে বহু অর্জন
নব্বইয়ে স্বৈরাচার হটানো
আর দুই হাজার বিশে
করোনার সাথে যুদ্ধজয়।
বাঙালি শুধু করেনি একটি কাজ
নিজের অস্তিত্ব বিকিয়ে দিয়ে
বিদেশি প্রভুত্ব বরণ করে
বশ্যতার স্বীকার।
বাঙালিকে শিখিয়েছেন কীভাবে
অধিকার আদায়ে লড়াই করে
বাঁচতে হয়, তিনি মহা-মহীয়ান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- ১প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ
- ২মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৩এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৪মোড়লগঞ্জ-শরণখোলা-খুলনা রুটে বিআরটিসির নৈরাজ্য অনিয়মে অতিষ্ঠ যাত্রীরা
- ৫টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ
- ৬এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা
- ৭শিক্ষা অধিদপ্তরের সাবেক দুই ডিজিকে হাইকোর্টে তলব
- ৮মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বোর্ড সভা ২৯ জুলাই
- ৯পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ১০লিন্ডে বিডির বোর্ড সভা ২৭ জুলাই
- ১এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ২নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৩সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৪চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ৫মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি
- ৬পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
- ৭একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৮সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৯ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ১০বিমসটেকে ভিসা সহজীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে : মহাসচিব





পাঠকের মতামত