
সুন্দর দেখতে মেয়েরা কত চেষ্টাই না করে থাকেন। কিন্তু, এমন কিছু টোটকা আছে যাতে খুব সহজেই বহু সমস্যার সমাধান হয়ে যায়। আর পাওয়া যেতে পারে সৌন্দর্যের ফাইনেস্ট টাচ। সৌন্দর্য চর্চার এমন সব গোপন রহস্য যা আগে হয়তো আপনি জানতেন না। এরকমই ১৩টি টোটকা রইল আপনার জন্য।
এক.
নেলপলিশ পরার আগে নখে ভেসিলিন মাখিয়ে নিন। এতে নেলপালিশ সুন্দর করে বসবে শুধু নয় অসাধারণ ফিনিশিংও পাবেন। খুব সহজেই নেলপালিশ তুলতে পারবেন।
দুই.
মাথার লম্বা চুলের গোড়াগুলি ভোঁতা হয়ে গুটিয়ে যাচ্ছে? কাঁচি দিয়ে গোড়াগুলি কেটে দিন।
তিন.
লিপস্টিকের মাথা ভেঙে গেছে। পিছনের অংশটাকে একটু তাপ দিয়ে গলিয়ে নিন। এরপর ভেঙে যাওয়া সামনের অংশ পিছনের তাপ থাকা অংশের সঙ্গে জুড়ে দিন। এরপর ঘণ্টাখানেকের জন্য রেফ্রিজারেটরে রেখে দিন।
চার.
টাইট করে রাবার ব্যান্ড বেঁধে চুলের বাকি অংশ ঝুলিয়ে দিতে চান। তাহলে রাবার ব্যান্ডের মধ্যে ববি পিন ঢুকিয়ে দিন। চুলের গোছা ঝরনার মতো দেখাবে।
পাঁচ.
তাড়াতাড়ি নেলপলিশ শুকোতে চান। বরফ দেওয়া ঠান্ডা জলে নেলপলিশ করা আঙুলগুলি কিছুক্ষণের জন্য ডুবিয়ে রাখুন।
ছয়.
শরীরের অবাঞ্চিত লোম চটজলদি দূর করতে ব্লেড-রেজার দিয়ে শেভ করুন।
সাত.
আপনার কাট-খোট্টা আই পেনসিলে ‘জেল’ এফেক্ট আনতে চান? পেনসিলের ডগাটা একটু আগুনে পুড়িয়ে নিন।
আট.
আইলাইনারের ‘কার্ভ’ ঠিক রাখতে চামচে ব্যবহার করুন। চোখের পাতায় চামচ টাকে চেপে ধরুন। এরপর আইলাইনার দিয়ে চোখের পাতায় বুলিয়ে নিন।
নয়.
হাতের ‘পার্লস পয়েন্টে’ পারফিউম দেওয়ার আগে সেখানে একটু ভেসেলিন লাগিয়ে নিন। সুগন্ধ অনেকক্ষণ ধরে থাকবে।
দশ.
শোয়ার জন্য মাথার চুল লম্বাটে এবং চাপা দেখাচ্ছে, তাহলে শুতে যাওয়ার আগে চুলটাকে ছোট্ট করে ঘাড়ের কাছে হাতের মধ্যে পেঁচিয়ে নিন, এরপর চুলের ওই স্থানে লম্বা করে ‘হেয়ারপিন’ গুঁজে দিন।
এগার.
চুলে ঢেউ খেলানো লুক চান। আগে চুলের দুই গোছাকে একে অপেরর সঙ্গে পেঁচিয়ে নিন। এরপর ওই বিনুনিকে ‘স্ট্রেটনারে হিট দিন। পরে চুলের বিনুনি খুঁলে ফেলুন। পেয়ে যাবেন ঢেউ খেলানো লুক।
বার.
দাঁতে উজ্জ্বল সাদা লুক চান। ব্রাশ করার আগে দাঁতে স্ট্রবেরি ঘষে নিন।
তের.
গোড়ালির ফাঁটা দূর করতে হালকা গরম জলে একটু লিস্টারিন, ভিনিগার ঢেলে নিন। এরপর ১০ থেকে ১৫ মিনিট জলে গোড়ালি ডুবিয়ে রাখুন। দিন কয়েক ধরে এই পদ্ধতী অনুসরণ করুন। দেখবেন গোড়ালির ফাঁটা দূর হয়ে যাবে।
- ১নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ২তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৩জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- ৪২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ৫মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
- ৬ব্যাংকারদের শৃঙ্খলাভঙ্গের মামলা দুই মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
- ৭আইনজীবী নিজাম হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন
- ৮চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৯কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
- ১০গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ১চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ২সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৫ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ৬সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৭‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৮বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৯চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ১০তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী





পাঠকের মতামত