
মালদ্বীপে প্রবাসী বাংলাদেশি নিখোঁজের ঘটনায় তার সহকর্মীকে আটক করেছে দেশটির পুলিশ। আটক ব্যক্তি মালদ্বীপের থিনাধু আইল্যান্ডের মোহাম্মদ নিজাম (৪৫)। আর নিখোঁজ প্রবাসী বাংলাদেশির নাম মোহাম্মদ লিটন (৩৫)। তিনি জয়পুরহাটের আক্কেলপুর থানাধীন আমানপুর গ্রামের মরহুম আফজাল হোসেনের একমাত্র সন্তান।
গত বছরের ২৯ ডিসেম্বর ফুয়েল বার্জসহ এই দুজন নিখোঁজ হওয়ার খবর প্রকাশ হয়। তাদের উদ্ধারে মালদ্বীপ পুলিশ অভিযান চালায়। অভিযানের পরের দিন ফুয়েলবাহী বার্জটি মালদ্বীপ এয়ারপোর্ট হুলহুলের নিকটবর্তী সাগরে ভাসমান অবস্থায় পাওয়া গেলেও নিখোঁজ দুই ব্যক্তির সন্ধান না পাওয়ায় অধিকতর তদন্ত শুরু করে মালদ্বীপ পুলিশ।
এরই মধ্যে সমুদ্রপথে নিখোঁজ হওয়া ব্যক্তিদের সন্ধানে মালদ্বীপ পুলিশ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। অনুসন্ধানের একপর্যায়ে, মালদ্বীপের বা-ভেনফারু আইল্যান্ডের কাছে সাগরে ভাসমান একটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
উদ্ধার অভিযানের সময় গত ২ জানুয়ারি নিজামকে মালে সিটিতে দেখা যায়। তার একটি ছবিও টুইটারে পোস্ট করা হয়। বিষয়টি পুলিশের নজরে এলে দুই নিখোঁজ ব্যক্তির মামলা অন্যদিকে মোড় নেয়। পুলিশ নিখোঁজ নিজামকে রাজধানী মালের একটি গেস্টহাউস থেকে উদ্ধার করেন। তাকে গত মঙ্গলবার বাংলাদেশি লিটন হত্যার অভিযোগে আদালতের আদেশে গ্রেপ্তার দেখানো হয়।
দেশটির একজন শীর্ষ পুলিশ কর্মকর্তা মালদ্বীপের স্থানীয় গণমাধ্যম জানায়, মোহাম্মদ নিজাম প্রবাসী বাংলাদেশি লিটনকে হত্যা করতে পারেন। কারণ তারা দুজনেই ফুয়েল বার্জে ছিলেন। আর প্রবাসী লিটন সেই বার্জের দায়িত্বে ছিলেন। ফুয়েল কোম্পানির কার্যক্রম পরিচালনাসহ বিপুল পরিমাণ নগদ অর্থ বহন করতেন লিটন। পুলিশের ধারণা, টাকা চুরি করতে লিটনকে হত্যা করতে পারেন নিজাম। গত বুধবার নিজামকে দেশটির আদালতে উপস্থিত করা হয়। আদালত নিজামকে ৬০ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
এ ব্যাপারে যোগাযোগ করলে মালদ্বীপের বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. সোহেল পারভেজ বলেন, আমরা বিষয়টি অবগত আছি। নিখোঁজ ফুয়েল বার্জের ক্যাপ্টেন মোহাম্মদ নিজামকে পুলিশ গ্রেপ্তার করে ৬০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাকে জিজ্ঞাসাবাদ করলেই জানা যাবে লিটন নিখোঁজ নাকি হত্যার শিকার। এরপর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
নিখোঁজ লিটনের খালাতো ভাই মালেশিয়া প্রবাসী জিল্লুর রহমান বলেন, আমার ভাই মালদ্বীপের একটি ফুয়েল বার্জে কাজ করতেন। তার সঙ্গে কয়েকদিন ধরে যোগাযোগ করতে পারছি না। তার সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারি সে নিখোঁজ। তার সহকর্মী ক্যাপ্টেন নিজামকে পুলিশ সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছেন। আমার ভাই এতদিন নিখোঁজ থাকতে পারে না।
- ১জুলাই আন্দোলনে হামলা ছিল আওয়ামী লীগের পরিকল্পিত সাংগঠনিক সিদ্ধান্ত
- ২২৫ বছর পূর্তিতে ব্র্যাক ব্যাংকের নতুন থিম সং ও মিউজিক ভিডিও প্রকাশ
- ৩উত্তর মেরু অভিযানে বাংলাদেশী শিক্ষার্থী প্রত্যয়
- ৪পররাষ্ট্রমন্ত্রীর কাছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ
- ৫জিএসপি ইনভেস্টমেন্টের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ বিএসইসির
- ৬‘৩৬ জুলাই’ উপলক্ষে ৩৬ টাকায় মিলছে টেলিটকের ‘জেন-জেড’ সিম
- ৭জিবিবি পাওয়ারের শেয়ারে অস্বাভাবিক দরবৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- ৮গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
- ৯দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলীয় জোটের স্মারকলিপি প্রদান
- ১০অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্ব
- ১কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ২অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৩দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ৪চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ৫ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৬মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৭চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে প্রবাসীর মৃত্যুর অভিযোগ
- ৮প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৯গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চরফ্যাশনে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ১০শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত





পাঠকের মতামত