
কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ খাত। অভ্যন্তরীণ বাজারে দৈনন্দিন প্রয়োজনের পণ্যসামগ্রীর সরবরাহ ক্ষুদ্র মাঝারি খাত থেকে আসে। এ খাতের উদ্যোক্তাদের যেমন স্বল্প পুঁজি, তেমনি আয়ও সীমিত। এতে পুঁজির মাত্রা সম্প্রসারিত করলে দেশের অর্থনীতির উন্নয়নে বড় ভূমিকা পালন করবে। দেশের আর্থিক খাতের উন্নয়নে কুটির, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহজে ঋণ প্রাপ্তি নিশ্চিতে উদ্যোগ নিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। এজন্য বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে প্রতিষ্ঠানটি।
বুধবার (১১ জানুয়ারি) এফবিসিসিআইয়ের বোর্ডরুমে এই সমঝোতা স্মারক সই হয়। নতুন হওয়া এই চুক্তির আওতায় দেশব্যাপী ছড়িয়ে থাকা কুটির, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনার জন্য সহজ শর্তে ঋণ সহায়তা প্রদান করবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক।
এফবিসিসিআইয়ের পক্ষে প্রতিষ্ঠানটির মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের পক্ষে এর ব্যবস্থাপনা পরিচালক তারিক মোর্শেদ এই চুক্তিতে সই করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, স্বাধীনতার ৫০ বছরে দেশের অর্থনীতিতে এসএমই খাতের অবদান খুব বড় না হলেও কর্মসংস্থান সৃষ্টিতে এই খাতের অনেক বড় অবদান রয়েছে। প্রায় ৪০ শতাংশ কর্মসংস্থান হচ্ছে এ খাতে। তাই এসএমই উদ্যোক্তারা সহজ শর্তে ঋণ পেলে দেশে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি তাদের ব্যবসার পরিধি বড় করতে পারবে। ফলে আরও নতুন উদ্যোক্তার সৃষ্টি হবে।
তিনি আরও বলেন, বেসরকারি সংস্থাগুলো (এনজিও) গ্রামাঞ্চল থেকে উচ্চ সুদে দিয়েও সেই ঋণের প্রায় শতভাগ তুলে নিয়ে আসছে। আমাদের ব্যাংকগুলো আগ্রহ দেখালে ক্ষুদ্র উদোক্তাদের কাছ থেকেও সহজে ঋণ তুলে নিয়ে আসা সম্ভব। ক্ষুদ্র উদ্যোক্তারা খেলাপি হতে চায়না। সহজ শর্তে ঋণ পেলে এসএমই খাত সমৃদ্ধ হবে, যা এলডিসি গ্র্যাজুয়েশনসহ সরকারের অন্যান্য লক্ষ্য অর্জনকে সহজ করবে বলেও মন্তব্য করেন তিনি। এসময় সহজ শর্তে ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছে ঋণ পৌঁছে দিতে চেম্বার অ্যাসোসিয়েশনগুলোর প্রতি আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি।
বিশেষ অতিথির বক্তব্যে এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, দেশে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী ব্যবসা করছে। এখনও ক্ষুদ্র উদ্যোক্তারা ঋণ নিতে গেলে নানা ধরণের ভোগান্তির শিকার হন। নতুন উদ্যোক্তাদের টিকিয়ে রাখতে আর্থিক নীতিমালা সহজীকরণ দরকার বলে জানান তিনি। এই চুক্তি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে বলেও মন্তব্য করেন তিনি।
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিক মোর্শেদ বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ প্রাপ্তি নিশ্চিতে আমরা ইতোমধ্যে ১৫টি অ্যাসোসিয়েশনের সঙ্গে চুক্তি করেছি। গত বছর আমাদের প্রদানকৃত ঋণের প্রায় ২৩ শতাংশ গেছে এসএমই খাতে। আমরা চলতি বছর এসএমই খাতে অন্তত ৫৫ শতাংশ ঋণ বরাদ্দের লক্ষ্য ঠিক করেছি। এজন্য আমরা প্রান্তিক পর্যায়ে উপ-শাখা, প্রান্তিক পর্যায়ে শাখা-উপশাখা স্থাপনে জোর দিয়েছি। সেই ধারাবাহিকতায় এই মাসে আমরা রংপুরে নতুন একটি শাখা খুলতে যাচ্ছি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সহ-সভাপতি এম এ মোমেন, পরিচালক এম.জি.আর. নাসির মজুমদার, শফিকুল ইসলাম ভরসা, বিজয় কুমার কেজরিওয়াল, হাফেজ হারুন, আমজাদ হোসেন, মোহাম্মদ বজলুর রহমান, মো. নাসের, সৈয়দ সাদাত আলমাস কবীর, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও কে. এম . আওলাদ হোসেন।
- ১মির্জা ফখরুলের কান্নাভেজা বিদায়, চাইলেন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট
- ২জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর
- ৩জবিতে ‘ফিরে দেখা ছাত্র জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থান ২০২৪’ শীর্ষক সেমিনার
- ৪বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিল্পীসত্তা বিকাশে পূবালী ব্যাংকের চিত্রাঙ্কন উদ্যোগ
- ৫পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
- ৬শরীয়তপুরে বিনা খরচে কর্মসংস্থানের সুযোগ
- ৭হজ্জ সেবার মানোন্নয়নে এজেন্সিগুলোর সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের মতবিনিময়
- ৮বাগেরহাটে ফলতিতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
- ৯ব্র্যাক ব্যাংকের ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি রিপোর্ট-২০২৫ প্রকাশ
- ১০রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার
- ১চরফ্যাশন টি বি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও জনবল সংকটে পাঠদান ব্যাহত
- ২চাঁদপুরে ইলিশ আমদানি বৃদ্ধি পাওয়ায় দামে কিছুটা স্বস্তি
- ৩জ্বালানি সহযোগিতা জোরদারে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করবে বাংলাদেশ-কাতার
- ৪তিন জেলার ডিসি প্রত্যাহার করে প্রজ্ঞাপন
- ৫জুনে ইসলামী ধারার ব্যাংকগুলোর আমানতে বড় ধস
- ৬স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
- ৭যবিপ্রবিতে কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড অ্যাক্রেডিটেশন: নলেজ শেয়ারিং অ্যান্ড প্যানেল ডিসকাশন’ শীর্ষক বিশেষ সভা অনুষ্ঠিত
- ৮বাণিজ্য প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘির কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার
- ৯চন্দ্রগঞ্জ থানার লুট হওয়া অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ছোট নিশান গ্রেফতার
- ১০ভেন্টিলেটর-আইসিইউ নয়, হাম ঠেকাতে টিকাই একমাত্র পথ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী





পাঠকের মতামত