সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের কোলঘেঁষা জনপদ বাগেরহাটের মোড়লগঞ্জ। ...

টাঙ্গাইলের কালিহাতীতে গাছের গুড়ি ভর্তি একটি ট্রাক উল্টে গিয়ে একজন নিহত হয়েছেন। বুধবার বিকাল ৫ টার দিকে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার সল্লা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় শনাক্ত হয়নি।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এএসআই ইফতেখারুল মোকাম্মেল বলেন, কাঠভর্তি মিনি ট্রাকটি উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলো। পথে মহাসড়কের সল্লায় উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা গেছেন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
তবে ধারণা করা হচ্ছে তিনি ট্রাকের চালক বা হেলপার হবেন। লাশটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আর ট্রাকটি থানায় আনা হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।

পাঠকের মতামত