
২০২২ সালে জার্মানিতে আশ্রয় চাওয়া প্রায় ১৩ হাজার অভিবাসনপ্রত্যাশীকে ফেরত পাঠিয়েছে জার্মান সরকার। এই অভিবাসনপ্রত্যাশীদের হয় নিজ নিজ দেশে অথবা যে দেশটিতে তারা প্রথম আশ্রয় আবেদন করেছিলেন সেই দেশে ফেরত পাঠানো হয়েছে।
জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, ২০২২ সালে মোট ১২ হাজার নয়শ ৪৫ জন অভিবাসনপ্রত্যাশীকে ফেরত পাঠানো হয়েছে। ফেরত পাঠানোর এই সংখ্যা তার আগের বছরের তুলনায় কিছুটা বেশি বলে জানায় সরকার।
এই মুখপাত্র আরও জানান, ২০২১ সালে মোট ১১ হাজার নয়শ ৮২ জনকে ফেরত পাঠানো হয়েছিল। তবে ২০২০ সালে মোট ২২ হাজার অভিবাসনপ্রত্যাশীকে দেশে ফেরত পাঠানো হয়।
জার্মানিসহ ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো অভিবাসনপ্রত্যাশী যাদের আবেদন বাতিল হয়েছে কিংবা আশ্রয় আবেদনের যোগ্য নন অথবা কোনো অপরাধের সঙ্গে যুক্ত তাদের দেশে পাঠানোর ব্যাপারে তৎপর।
এদিকে জার্মানির সংসদের বিরোধী দল সিডিইউ বলছে, ফেরত পাঠানোর এই সংখ্যা যে সংখ্যক আশ্রয়প্রার্থীর আবেদন বাতিল হয়েছে সেই তুলনায় খুবই কম।
তবে বামপন্থি দল ডি লিংকে বলছে, দেশে ফেরত পাঠানোর সংখ্যা না বাড়িয়ে এসব অভিবাসনপ্রত্যাশীদের জন্য কোনো নীতিমালা গ্রহণ করা যেতে পারে যেন তারা জার্মান সমাজে অবদান রাখতে পারে এবং তাদের ভবিষ্যত গড়তে পারে।
পরিসংখ্যান বলছে, জার্মানিতে মোট তিন লাখ চার হাজার তিনশ অভিবাসনপ্রত্যাশীকে দেশ ছাড়ার কথা বলা হয়েছে। এর মধ্যে দুই লাখ ৪৮ হাজার অভিবাসনপ্রত্যাশী ডাবলিন আইন অনুযায়ী তাদের প্রত্যাবাসনের নির্দেশ সাময়িকভাবে রহিত করেছে।
নানা কারণেই অভিবাসনপ্রত্যাশীকে ফেরত পাঠানো যেতে পারে। যেমন কেউ কেউ বহিষ্কারের আদেশ পেয়েছেন কিংবা থাকার অনুমতির মেয়াদ ফুরিয়ে গেছে। তাছাড়া এমনও অনেকে আছেন যারা কখনোই আইন অনুযায়ী জার্মানিতে থাকার অনুমতি পাবেন না।
- ১চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ২চট্টগ্রামে ৪ হাজার ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার
- ৩‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ৪জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপি কমিশনারের শ্রদ্ধাঞ্জলি
- ৫শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ৬বিপদ-আপদে ধৈর্য ধরবেন যেভাবে
- ৭শ্রীপুরে কৃষক দম্পতিকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
- ৮জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৯কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ১০ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ৩বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৪ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৫এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ৬৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ৭মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৮শাপলা চত্বর হত্যাকাণ্ড ও কাউন্সিলর একরাম হত্যার বিচার শুরু হয়েছে
- ৯মৌলভীবাজারে চা শ্রমিকদের উত্থাপিত মজুরি সংসদে বাতিলে বিক্ষোভ সমাবেশ
- ১০সাতক্ষীরার ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড, নিরাপদে সরানো হলো রোগীদের





পাঠকের মতামত