
অন্বেষা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে মোঃ রিয়াজুল হকের তৃতীয় গ্রন্থ ‘কুরআন ও হাদিসে পার্থিব আসক্তি অকল্যাণকর’। বইটির প্রচ্ছদ করেছেন মোঃ জহিরুল হক।
অমর একুশে বইমেলায় টিএসসি গেট সংলগ্ন অন্বেষা প্রকাশনের প্যাভিলিয়নে বইটি পাওয়া যাচ্ছে।
বইটি নিয়ে লেখক মোঃ রিয়াজুল হক বলেন, জাগতিক বিষয়াদি নিয়ে আমরা এত ব্যস্ত থাকি যে, আমরা ভুলেই যাই এই পৃথিবী থাকার জায়গা না। নানারকম ব্যস্ততায় আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাই। ইবাদতে গাফিলতি করি। অথচ আল্লাহর কাছে এই পৃথিবী মূল্যহীন। সুতরাং পৃথিবীতে আপন ভাবার কোন সুযোগ নেই।
লেখক আরও বলেন, পৃথিবী মানুষের থাকার জায়গা না। আবার মৃত্যুকালে পৃথিবীর কিছুই নিয়ে যাওয়ার সুযোগ নেই। পবিত্র কুরআন এবং সহিহ হাদিসের আলোকে, সেই বিষয়গুলো পাঠকের কাছে সহজ ভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
বইটির প্রকাশক অন্বেষা প্রকাশনের কর্ণধার মোঃ শাহাদাত হোসেন বলেন, পার্থিব আসক্তি অকল্যাণকর গ্রন্থটি কুরআন ও হাদিসের আলোকে লেখা হয়েছে, যা সাধারণ পাঠকের মনের চিন্তার জগতে পরিবর্তন আনবে বলে দৃঢ় বিশ্বাস করি।
লেখক রিয়াজুল হকের জন্ম গোপালগঞ্জে। তিনি কেন্দ্রীয় ব্যাংকে যুগ্ম পরিচালক পদে কর্মরত আছেন এবং বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা ও অনলাইন পোর্টালে নিয়মিত কলাম লিখে থাকেন।
বিপি/এএস
- ১জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ২সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল ১৭ বিজিবি
- ৩বাংলাদেশকে কম দামে ইউরিয়া সার দিতে চায় রাশিয়া
- ৪হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- ৫ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৬শফিউল বারীর মৃত্যুবার্ষিকীতে কবি নজরুল কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ
- ৭গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
- ৮জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী
- ৯ফরিদপুরে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন
- ১০চবিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন
- ১১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ২চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৩জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৪রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৫স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৬চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৭দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৮‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৯শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ১০ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন





পাঠকের মতামত