
বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড, সোনাকান্দা, নারায়ণগঞ্জের উৎপাদন বিভাগে একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই প্রতিষ্ঠানে ১০ ক্যাটাগরির পদে ৬১ জনকে চুক্তিভিত্তিক ও দৈনিক ভিত্তিকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম: সহকারী প্রকৌশলী (নৌ স্থপতি)।
পদের সংখ্যা: ১ (চুক্তিভিত্তিক)।
আবেদন যোগ্যতা: বিএসসি ইন নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং। দেশি অথবা বিদেশি শিপইয়ার্ডে ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন।
বয়সসীমা: ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি সর্বোচ্চ ৩০ বছর।
পদের নাম: উপসহকারী প্রকৌশলী (শিপ বিল্ডিং)।
পদের সংখ্যা: ২ (চুক্তিভিত্তিক)।
আবেদন যোগ্যতা: ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (শিপবিল্ডিং)। দেশি অথবা বিদেশি শিপইয়ার্ডে ন্যূনতম পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন।
বয়সসীমা: ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি সর্বোচ্চ ৩০ বছর।
পদের নাম: ওয়েল্ডিং সুপারভাইজার।
পদের সংখ্যা: ১ (চুক্তিভিত্তিক)।
আবেদন যোগ্যতা: ট্রেড কোর্স (শিপ ফেব্রিকেশন/শিপবিল্ডিং ওয়েল্ডিং)। দেশি অথবা বিদেশি শিপইয়ার্ডে ওয়েল্ডিং সুপারভাইজার হিসেবে ন্যূনতম পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন।
বয়সসীমা: ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি সর্বোচ্চ ৩৫ বছর।
পদের নাম: সুপারভাইজার।
পদসংখ্যা: ৩ (চুক্তিভিত্তিক)।
আবেদন যোগ্যতা: ট্রেড কোর্স (শিপ ফেব্রিকেশন/শিপবিল্ডিং ওয়েল্ডিং)। দেশি অথবা বিদেশি শিপইয়ার্ডে ন্যূনতম ছয় বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন।
বয়সসীমা: ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি সর্বোচ্চ ৩৫ বছ।
পদের নাম: শ্রমিক (সিএনসি কাটিং মেশিন অপারেটর)।
পদ সংখ্যা: ২ (চুক্তিভিত্তিক)।
আবেদন যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। দেশি অথবা বিদেশি শিপইয়ার্ডে সিএনসি কাটিং কাজে ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন।
বয়সসীমা: ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি সর্বোচ্চ ২০ বছর।
পদের নাম: শ্রমিক (ওভারহেড ক্রেন অপারেটর)।
পদের সংখ্যা: ২।
আবেদন যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। দেশি অথবা বিদেশি শিপইয়ার্ডে ক্রেন পরিচালনায় ন্যূনতম পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন।
বয়সসীমা: ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি সর্বোচ্চ ৩৫ বছর।
পদের নাম: শ্রমিক (দক্ষ ওয়েল্ডার)।
পদের সংখ্যা: ২৫ (দৈনিক ভিত্তিক)।
আবেদন যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। দেশি অথবা বিদেশি শিপইয়ার্ডে ন্যূনতম পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন। ক্লাস প্রজেক্টে (এলআর/বিভি) অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা: ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি সর্বোচ্চ ২০ বছর।
পদের নাম: শ্রমিক (দক্ষ ফিটার)।
পদের সংখ্যা: ১৫ (দৈনিক ভিত্তিক)।
আবেদন যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। দেশি অথবা বিদেশি শিপইয়ার্ডে ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন। ক্লাস প্রজেক্টে (এলআর/বিভি) অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা: ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি সর্বোচ্চ ২০ বছর (যোগ্যতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য)।
পদের নাম: শ্রমিক (কাটার/গ্রাইন্ডার)।
পদের সংখ্যা: ৯ (দৈনিক ভিত্তিক)।
আবেদন যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। দেশি অথবা বিদেশি শিপইয়ার্ডে ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন।
বয়সসীমা: ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি সর্বোচ্চ ১৮ বছর।
পদের নাম: শ্রমিক (লিফট অপারেটর)।
পদের সংখ্যা: ১ (দৈনিক ভিত্তিক)।
আবেদন যোগ্যতা: লিফট চালনা ও রক্ষণাবেক্ষণ কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন। এএসসি পাস/ভোকেশনাল/সমমান ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স সম্পন্নকারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা: ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি সর্বোচ্চ ৩০ বছর।
আবেদন যেভাবে : আগ্রহীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের ছবি, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভা/সিটি করপোরেশনের মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব/ জাতীয়তা সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন (যদি থাকে), শিক্ষাগত যোগ্যতার সনদ/ প্রত্যয়ন পত্র ও সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা–সংক্রান্ত সব সনদের সত্যায়িত কপি ডাকযোগে পাঠাতে হবে ব্যবস্থাপনা পরিচালক, ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড, বাংলাদেশ নৌবাহিনী, সোনাকান্দা, বন্দর, নারায়ণগঞ্জ- এই ঠিকানায়।
আবেদনের শেষ সময়: বিজ্ঞপ্তি অনুসারে ১ থেকে ৪ নম্বর পদের জন্য আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি এবং ৫ থেকে ১০ নম্বর পদের জন্য আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৩।
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৬হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৭সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৮হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৯কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ১০অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ





পাঠকের মতামত