
কোরবানির প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও ঢাকা দক্ষিণ করপোরেশনের (ডিএসসিসি) নির্ধারিত স্থানে অনেকেই পশু কোরবানি করতে যাননি। তারা নিজেদের বাসার সামনে বা রাস্তায় পশু কোরবানি করেছেন।
রোববার (২ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সড়কের ওপর অনেকেই পশু কোরবানি করছেন। অনেকে সড়কের ওপর বসেই মাংস কাটাকাটি করছেন।
রাজধানীর পুরান ঢাকার কাপ্তান বাজার, গুলিস্তান, বংশাল, নয়াবাজার, বংশাল পুকুরপাড়, নয়াবাজার, সিক্কাটুিল, আলুবাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, যে যেখানে পারছেন সেখানে কোরবানি পশু জবাই করছেন। অনেক এলাকায় সিটি করপোরেশনের নির্ধারিত স্থান ফাঁকা রয়েছে। তার কিছু দূরে কোরবানি করা হচ্ছে।
যারা বাসার সামনে ও মূল সড়কে কোরবানি করছেন, তাদের কয়েকজনের সঙ্গে কথা হয়। তারা জানান, বাসার সামনে কোরবানি করলে সুবিধা হয়। টানাটানি করেত হয় না।
সিক্কাটুলির বাসিন্দা হাজী মাসুদ মিয়া বলেন, সিটি করপোরেশনের নির্ধারিত স্থানে অনেক দূর। বাসার সামনে কোরবানি করলে টানাটানি লাগে না। আর বর্জ্য অপসারণ করে ডাস্টবিনে ফেলেবা। ডেটল দিয়ে পরিষ্কার করে দেব। কারণ বর্জ্য থেকে দুর্গন্ধ বের হলে আমাদের গন্ধ পোহাতে হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বলেন, দক্ষিণ সিটিতে ১২৫টি পশু কোরবানির স্থান নির্ধারণ করা হয়েছে। পশু জবাইয়ের জন্য ঢাকা দক্ষিণে ৭৫ ইমাম ও ৭৫ কসাই রয়েছেন। নগরবাসীকে রাস্তা কিংবা খোলা জায়গায় কোরবানি না করার অনুরোধ জানানো হলেও অনেকে তা মানছেন না। খোলা স্থানে পশু জবাই করার কারণে পরিবেশ দূষিত হয়েছে।
তিনি বলেন, বর্জ্য সংরক্ষণের জন্য ডিএসসিসি থেকে প্রায় ১ লাখ বিশেষ ধরনের ব্যাগ বিতরণ করা হয়েছে। এজন্য জনসচেতনতা সৃষ্টির লক্ষে ১ লাখ লিফলেট বিতরণ করা হয়েছে। সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
- ১চাঁদপুরে ইলিশ আমদানি বৃদ্ধি পাওয়ায় দামে কিছুটা স্বস্তি
- ২ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের আদেশ
- ৩দেশের ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
- ৪তিন জেলার ডিসি প্রত্যাহার করে প্রজ্ঞাপন
- ৫লভ্যাংশ দিবে না সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি
- ৬লভ্যাংশের সিদ্ধান্ত জানালো সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি
- ৭জ্বালানি সহযোগিতা জোরদারে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করবে বাংলাদেশ-কাতার
- ৮প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ
- ৯রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই
- ১০জুনে ইসলামী ধারার ব্যাংকগুলোর আমানতে বড় ধস
- ১দুদক কমিশনার হলেন সাজ্জাদ হোসেন ভূঁইয়া
- ২ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি
- ৩গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২৫
- ৪চট্টগ্রামেও চালু হলো বিআরটিসির বিশেষ মহিলা ‘গোলাপি বাস’
- ৫মার্জিন বিধিমালার সংশোধনী গেজেট প্রকাশ
- ৬রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী
- ৭মানিকগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে ছানা, ঝুঁকিতে ভোক্তার স্বাস্থ্য
- ৮খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র উদ্যোগে ইবিতে বৃক্ষরোপণ কর্মসূচি
- ৯রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
- ১০সিরাজগঞ্জে যুবদল নেতা সুজন হত্যা, স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন





পাঠকের মতামত